চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

রিয়ালের টানা তিন জয়

স্পোর্টস ডেস্ক:    |    ১১:৩৬ এএম, ২০২২-০৩-০৬

রিয়ালের টানা তিন জয়

লা লিগায় টানা তৃতীয় জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। সর্বশেষ রিয়াল সোসিয়েদাদকে বড় ব্যবধানে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে কার্লো আনচেলত্তির দল।
শনিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৪-১ গোলে জিতেছে লস ব্ল্যাঙ্কোসরা। একটি করে গোল করেছেন কামাভিঙ্গা, লুকা মদ্রিচ, করিম বেনজেমা ও মার্কো আসেনসিও। তবে ম্যাচের প্রথম গোলটি এসেছিল সোসিয়েদাদের মিকেল ওয়ারজালের পা থেকে।

রক্ষণের ভুলে শুরুর ১০ মিনিটেই পিছিয়ে পড়ে রিয়াল মাদ্রিদ। পেনাল্টি থেকে গোল করে সোসিয়েদাদকে এগিয়ে নেন ওয়ারজাবাল। গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল এদুয়ার্দো কামাভিঙ্গার গোলে সমতা ফেরায়।  ৪০তম মিনিটে পোস্টের ৩৫ গজ দূর থেকে দূরপাল্লার শটে লক্ষ্যভেদ করেন কামাভিঙ্গা। এর তিন মিনিট বাদেই ব্যবধান বাড়ান লুকা মদ্রিচ। ২৫ গজ দূর থেকে বাম পায়ের বাঁকানো শটে দুরের পোস্টের উপরের দিকে বল জালে জড়ান এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডার।  

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় রিয়াল। ৭৬তম মিনিটে ভিনিসিয়ুস জুনিয়রকে বক্সের ভেতর ফাউল করার পেনাল্টি পায় আনচেলত্তির দল। পেনাল্টি থেকে স্বাগতিকদের তৃতীয় গোল এনে দেন বেনজেমা। ৭৯তম মিনিটে সোসিয়েদাদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন বদলি নামা আসেনসিও। এই নিয়ে ২৭ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থান আরো মজবুত করল রিয়াল। সমান ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে সেভিয়া এবং ৪৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ অবস্থানে সোসিয়েদাদ। ২৫ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বার্সেলোনা।

রিটেলেড নিউজ

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

পিএসএলে কোচ হলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক টিম পেইন

জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত


বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

বৃহস্পতিবার চ্যাম্পিয়ন সাবিনারা ফিরছেন

নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত


মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

মৌলভীবাজারে মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে ক্রিকেট টুর্নামেন্ট

জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত


নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

নোয়াখালীকে ব্যাটিংয়ে পাঠালো রংপুর

স্পোর্টস ডেস্ক: :  স্পোর্টস ডেস্ক: সবার আগে বিদায় নিশ্চিত হয়ে যাওয়া নোয়াখালী এক্সপ্রেস মাঠে নামছে নিজেদের শেষ ম্য...বিস্তারিত


হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হাত মেলাননি বাংলাদেশ ও ভারতের দুই অধিনায়ক:অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: দু’দেশের চলমান বিরূপ অবস্থানের প্রভাব ক্রীড়াঙ্গনেও এসে লেগেছে।ভারত-পাকিস্তান ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর