শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:০৩ এএম, ২০২২-০২-১৬
ইউক্রেনকে ঘিরে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে এবার দেশটিতে সাইবার হামলার খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এদিকে, ইউক্রেনের সরকারি সাইট হ্যাক করার খবর পেয়ে সতর্ক অবস্থান নিয়েছে পোল্যান্ড। ইউক্রেনিয়ান সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এ হামলার দাবি করেছে। তবে এ হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করা হয়নি।
বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ না করে তারা জানিয়েছে, আগ্রাসী আচরণে কাজ না হওয়ায় অনৈতিক কৌশল বেছে নেওয়া হয়েছে। এদিকে, স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) ইউক্রেনে সাইবার হামলার খবরে পোল্যান্ড সরকারের তরফ থেকে নিরাপত্তা সার্ভিস এবং জনপ্রশাসন সংশ্লিষ্টদের সতর্ক করে দেওয়া হয়েছে। ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা মোতায়েনের পর আরও একবার সাইবার হামলার শিকার হয় ইউক্রেনের সরকারি ওয়েবসাইটগুলো। ইউক্রেনের অন্তত ৭০টি সরকারি ওয়েবসাইট এই সাইবার হামলার শিকার হয়েছিল বলে জানিয়েছিল রয়টার্স।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited