শিরোনাম
নিজস্ব প্রতিবেদক | ১০:৪২ পিএম, ২০২৪-০২-১১
চট্টগ্রামের এন এ সি অটোমোবাইলস এর স্বত্বাধিকারী ইঞ্জিঃ মােঃ জাবেদ আবছার চৌধুরীর গাড়ি পাজেরো ভি ৬ (জিডিআই) ৯ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯ টায় সন্ত্রাসী হামলার শিকার হয়েছে। এ সময় জাবেদ আবছার চৌধুরী গাড়িতে ছিলেন না।
জানা যায়, জাবেদ আবছার চৌধুরীর গাড়ি কক্সবাজার থেকে শিক্ষাবিদ ডক্টর প্রিন্সিপাল সানাউল্লাহকে নিয়ে তার বাসভবনে পৌঁছে দেওয়ার পর গাড়িটি জাবেদ আবছার চৌধুরীর বাসভবনে আসার পথে বাকলিয়ার কে বি আমান আলী রোডে ৬-৭ জনের সশস্ত্র গ্রুপ রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে । এ সময় গাড়িতে জাবেদ আবছার চৌধুরী আছেন মনে করে গাড়ি থামায় এবং গাড়িতে উনাকে না পেয়ে অকথ্য ভাষায় গালাগালি করে এবং গাড়িটি ভাঙচুর করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় কে বি আমান আলী রোডে একটি গাড়িকে চার পাঁচ জন সশস্ত্র যুবক গাড়ি থামিয়ে গাড়িটির দরজা খুলে জাবেদ আবছার কোথায় জিজ্ঞেস করে, তাকে না পেয়ে গাড়িটির উপর লোহার রড দিয়ে হামলা করে। এ সময় ভয়ে গাড়ির চালক গাড়ি রেখে পালিয়ে যান। গাড়িটির ৫ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন গাড়ির মালিক জাবেদ আবছার চৌধুরী।
এ ব্যাপারে জাবেদ আবছার চৌধুরী বলেন, অনুমোদনহীন বিতর্কিত click নিউজ অনলাইন পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক নাম দিয়ে জালাল উদ্দিন সাগর নামে এক ভুয়া সাংবাদিক আমার কাছ থেকে অব্যাহতভাবে চাঁদা দাবি করে আসছে। চাঁদা না পেয়ে আমাকে কয়েকদিন ধরে নানা হুমকি-ধমকি দিচ্ছে । তার স্ত্রী পুলিশ কর্মকর্তা এই পরিচয় দিয়েও আমাকে নানাভাবে ভয় ভীতি প্রদর্শন করে আসছিলো । আমার ধারণা জালাল এই ঘটনা ঘটিয়েছে আমি তাকে সন্দেহ করছি।
এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে জানান জাবেদ আবছার চৌধুরী।
জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সদর সাব-রেজিস্ট্রি অফিসে কর্মরত নকলনবিশ মোসাব্বির আহমেদ কিরণের বিরুদ্...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি :নরসিংদী সদর উপজেলা চিনিসপুর নন্দীপাড়া মৌজায় ৪ দশমিক ৬৬ পয়েন্ট জায়গার উপ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও ১২ সদস্য নি...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited