শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৩ পিএম, ২০২১-০১-২৮
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির অগণতান্ত্রীক, অনিয়মতান্ত্রিক ভোটবিহীন অবৈধ সিলেকশন কমিটি বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা বিএনপির যুগ্নআহবায়ক ও সভাপতি প্রার্থী অধ্যাপক মো: আব্দুল হাকিম। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) দুপুরে তাড়াশ বারোয়ারী বটতলা তার নিজ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আযোজন করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ন-আহবায়ক অধ্যাপক আব্দুল হাকিম লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, গত ২৭ জানুয়ারী তাড়াশ ও রায়গঞ্জের সাবেক সাংসদ আব্দুল মান্নান তালুকদার তাড়াশ উপজেলার সকল ইউনিয়নের সভাপতি, সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকদের তার বাসায় ডেকে নিয়ে তৃণমুলের নেতাকর্মীদের না জানিয়ে একটি কমিটি ঘোষনা দেন। তখন জেলা বিএনপির সাধারণ সম্পাদককে আমিও একজন সভাপতি প্রার্থী বলে জানালাম। তখন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন আমি বুঝে ওঠার আগেই মান্নান তালুকদার কৌশল করে কমিটি ঘোষনা করেছেন। তিনি আরো বলেন, বিএনপির দুঃসময়ে দালালি করে নিজেদের রক্ষার পাশাপাশি দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। এই ঘোষিত অবৈধ দাবি করে সংবাদ সম্মেলনে আরও বলা হয় গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ত্যাগী নেতা-কর্মীদের বাদ দিয়ে কমিটির নামে ‘পকেট কমিটি’ করছে। এ পরিস্থিতিতে তাড়াশ উপজেলার বিএনপির অগণতান্ত্রীক, অনিয়মতান্ত্রিক ভোটবিহীন অবৈধ সিলেকশন কমিটি বাতিল এবং গণতান্ত্রিক, গঠনতন্ত্র অনুযায়ী অবাধ ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সকলের অংশগ্রহনে কমিটির করার দাবী জানান।এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দূল হোসেন, আনোয়ার ফকির, জিয়াউর রহমান, জিল্লুর রহমান, জহুরুল ইসলাম, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, তাড়াশ সদর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজম্মদলের সভাপতি আবুল কালাম ও মাধাইনগর ইউনিয়ন যুবদলের নেতা ইব্রাহিম হোসেন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited