শিরোনাম
নিজস্ব প্রতিবেদক : | ০৫:২৭ পিএম, ২০২২-০২-২৩
নগরের এম এ আজিজ স্টেডিয়াম সিজেকেএস জামে মসজিদের সামনে থেকে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের সদস্য মো. রুমেলকে (২০) গ্রেফতার করেছে পুলিশ।
সিএমপি’র কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) ফারুকুল হক বাংলানিউজকে বলেন, মো.রুমেল নরসিংদী জেলার বেলাবো থানার হাজার বাড়ির মো.কুদ্দুস মিয়ার ছেলে।
তিনি নগরের চান্দগাঁও থানার বড় বাড়ির জিন্নাত আলী তালুকদার মসজিদ সংলগ্ন বি ডি ওয়েল মাস্ক ফ্যাক্টরির অফিস কক্ষে বসবাস করেন।
কাউন্টার টেররিজম ইউনিটের উপকমিশনার (ডিসি) ফারুকুল হক জানান, এম এ আজিজ স্টেডিয়ামে ২১ ফেব্রুয়ারি বই মেলায় নাশকতামূলক কর্মকাণ্ডের জন্য নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের কতিপয় সদস্য চট্টগ্রাম শহরে অবস্থান করার খবর পাওয়া যায় গোয়েন্দা সূত্রে। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে এম এ আজিজ স্টেডিয়ামস্থ সিজেকেএস জামে মসজিদের সামনে থেকে মো.রুমেলকে গ্রেফতার করা হয়। রুমেলের কাছ থেকে উগ্রপন্থি ও ধর্মীয় সংঘাতমূলক বিভিন্ন প্রকাশনা উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশের ভিডিও ফুটেজ পর্যালোচনা, প্রযুক্তির সহায়তায় তার সহযোগীদের সনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, রুমেল নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম এর সদস্য। সংগঠনের আদর্শ বাস্তবায়ন ও শরিয়া আইন প্রতিষ্ঠার জন্য স্থানীয়ভাবে দলবদ্ধ হয়ে তারা সংগঠনের কার্যক্রম পরিচালনা করছে। মোবাইল ফোন অ্যাপস ব্যবহার করে সদস্যদের গ্রুপ তৈরিপূর্বক নাশকতার পরিকল্পনা করছিল তারা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited