শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৪ পিএম, ২০২৩-০১-১৮
মোহাম্মদ রায়হান রানা বুড়িচং ( কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার বুড়িচং উপজেলার দূর্গাপুর নোয়াপাড়া এলাকায় চোর বলে সন্দেহ করায় এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে বস্তাবন্দি মরদেহ ডোবায় ফেলে দেয়া হয়।
নিহতের নাম মনজুরুল ইসলাম (২৬)। তার বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার সন্তোষপুর গ্রামে। নিহত মনজুরুল উপজেলার মোকাম ইউনিয়ন এর দূর্গাপুর নোয়াপাড়া এলাকায় আক্তার হোসেনের গরুর খামারে কাজ করতো। এ ঘটনায় ঘাতক নাহিদ হোসেন (১৯) কে গ্রেফতার করেছে পুলিশ। ঘাতক নাহিদের বাড়িও রংপুর জেলার তারাগঞ্জ থানার উজিয়াল ডাক্তারপাড়া এলাকায়।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন। সোমবার রাত সাড়ে ১১ টায় পুলিশ বস্তাবন্দি লাশ উদ্ধার করে এবং রাতেই ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
পুলিশ কর্মকর্তা কামরান জানান, গতকাল সোমবার ১৬ জানুয়ায়ী বিকেলে মোস্তাকিন মিয়া তার বড় ভাইকে পাওয়া যাচ্ছে না মর্মে বুড়িচং থানায় একটি সাধারণ ডায়েরী করে। পরে প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন নাহিদ নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নাহিদ স্বীকারোক্তি দেয় সে মনজুরুলকে হত্যা করে। নাহিদকে নিয়ে পুলিশ ডোবা থেকে মনজুরুলের মরদেহ উদ্ধার করে।
নিহত মনজুরুল নোয়াপাড়া এলাকার বাসিন্দা আক্তার হোসেনের গরুর ফার্মে কর্মচারী ছিলো। এছাড়াও সময় পেলে অন্যের বাড়িতে দৈনিক মজুরিতে কৃষি কাজ করতো। ঘাতক নাহিদও ওই ফার্মের কর্মচারী৷
গত ১৩ জানুয়ারী রাতে মনজুরুলের পকেটে থাকা ১৪ শ টাকা হারিয়ে যায়। মনজুরুলের দাবি তার টাকা হারিয়ে যায় নি। এ টাকা চুরি করেছে নাহিদ। বিষয়টি নিয়ে দুজনের মধ্য বাকবিতন্ডা হয়। পরে মনজুরুল স্থানীয়দের বিষয়টি জানিয়ে ঘুমিয়ে যায়। এদিকে চুরির অপবাদ সইতে না পেরে রাত সাড়ে ১১ টায় নাহিদ ঘুমন্ত অবস্থায় মনজুরুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে লাশ ফার্মের পাশে ডোবায় ফেলে রেখে যায়।
হত্যাকান্ডের ঘটনায় নিহত মনজুরুলের ছোট ভাই মোস্তাকিন মিয়া বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ রহমান জানান, গ্রেফতারকৃত নাহিদকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited