শিরোনাম
টঙ্গী প্রতিনিধি | ০৭:১৪ পিএম, ২০২৩-০২-০২
আব্দুস সবুর খান, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ঃ গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পৃথক স্থানে শিশুসহ দুজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার মহানগরীর নলজানি ও ইটাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফারজানা হক ওরফে কচি (৩৩) ও আয়েশা সিদ্দিকা (৩)। কচি তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার লাউঘাটা গ্রামের মো. শাহনেওয়াজের স্ত্রী। অপরদিকে আয়েশা বাসন থানার ইটাহাটা এলাকার রাশেদুল ইসলামের মেয়ে।
পুলিশ জানায়, মহানগরীর নলজানি এলাকায় প্লাটিনাম টাওয়ারের অষ্টম তলার একটি ফ্ল্যাটে ফারজানা হককে নিয়ে পুলিশের সার্জেন্ট মো. শাহনেওয়াজ বসবাস করেন। বেলা ১১টার দিকে রান্না ঘরে গেলে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে অগ্নিকা-ের সৃষ্টি হয়। এসময়ে তার শরীরের কাপড়ে আগুন ধরে যায়। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলে ফারজানার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, বাসায় তিনি ছাড়া অন্য কেউ ছিলেন না। ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে রান্নাঘরে গ্যাস জমে ছিল। তিনি যখন রান্নার জন্য চুলায় আগুন জ্বালানোর চেষ্টা করেন তখন ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এতে তিনি অগ্নিদগ্ধ হয়ে মারা যান।
অপর দিকে সকালে গাজীপুর মহানগরীর বাসন থানার ইটাহাটা এলাকায় একটি সোয়েটার ফ্যাক্টরির নতুন ফ্লোরের কাজ চলার সময় রাস্তার পাশে রাখা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আয়েশা সিদ্দিকার মৃত্যু হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited