শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৮:৫৯ পিএম, ২০২০-০৯-২৫
আব্দুস সবুর খান, টঙ্গী : টঙ্গীর সাতাইশ স্কুল এন্ড কলেজ মিলনায়তনে গতকাল শুক্রবার দুপুরে টঙ্গী পশ্চিম থানা জাতীয় পার্টির উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। টঙ্গী পশ্চিম থানা জাতীয় পার্টির সভাপতি এমরান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাজীপুর মহানগর জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য শরিফুল ইসলাম শরিফ। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ফিরোজ খান, অধ্যক্ষ ইউসুফ খান, নাদিম খান, আশরাফুল শিকদার সবুজ, জাহিদ হোসেন, আব্দুর রহিম মিয়া, ওমর আলী, এছহাক পাটোয়ারি, সিরাজ ভান্ডারি, সোলায়মান হোসেন, মোবারক হোসেন, সিরাজুল ইসলাম, হেলাল উদ্দিন হেলু, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাতীয় পার্টির সকল নেতাকর্মীদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে পার্টির জন্য কাজ করতে হবে। আমরা সবাই একতাবদ্ধভাবে কাজ করলে আগামী নির্বাচনে জাতীয় পার্টি ক্ষমতায় আসবে, ইনশাআল্লাহ। তিনি আক্ষেপ করে বলেন, রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের শাসনামলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পেরেছে। আর এখন আমরা কি দেখছি।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited