শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪০ পিএম, ২০২২-১০-০৫
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ইমিগ্রেশন চেকপোষ্ট দিয়ে ভারতে যাওয়ার সময় রবিউল আলম শাওন নামে এক ব্যক্তিকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ। তার বিরুদ্ধে চলতি বছরের মে মাসের ৬ তারিখ ঢাকার হাতিরঝিল থানায় নারী ও শিশু নির্যাতন ধমন আইনে ফারজানা তাবাস্সুম নামে এক নারী মামলা করেছে। মামলা নং-০৯। আটক রবিউল আলম শাওন হলো নরসিংদী জেলার শেখের চর এলাকার ওয়ালী উল্লাহর ছেলে। পরে ইমিগ্রেশন পুলিশ তাকে আখাউড়া থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করেছে।
ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা গেছে, বেলা আড়াইটার দিকে রবিউল আলম শাওন ভারতে যাওয়ার উদ্দেশ্যে ইমিগ্রেশন করতে আসেন। তার বিরুদ্ধে দেশত্যাগে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন না করে তাকে আটক করা হয়। পরে আখাউড়া থানা পুলিশকে খবর দিয়ে তাকে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন আখাউড়া ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত ইনচার্জ দেওয়ান মোরশেদ আলম।
এ ব্যপারে জানতে চাইরে হাতিরঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ মিজানুর রহমান বলেন, রবিউল আলম শাওনের বিরুদ্ধে ধর্ষন মামলা রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited