শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২০ পিএম, ২০২৩-১০-২৩
আলম খান : কিশোরগঞ্জ ভৈরব জংশনে যাত্রীবাহী এগারসিন্ধু ট্রেন একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে ধাক্কা দিয়েছে। এতে ১৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।সোমবার (২৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান গণমধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ দুর্ঘটনায় আরও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।রেলওয়ে সূত্র জানিয়েছে, ঢাকা থেকে একটি কন্টেইনারবাহী ট্রেন ভৈরব স্টেশনে প্রবেশ করছিল। তার আগ মুহূর্তে ভৈরব থেকে এগারসিন্দুর ট্রেন ঢাকার দিকে রওনা হয়েছিল। জগন্নাথপুর রেল ক্রসিং এলাকায় এগারসিন্দুর ট্রেনের শেষের দুই-তিনটি বগিতে কন্টেইনারবাহী ট্রেনের ইঞ্জিন আঘাত করে। মূলত সিগনালিংয়ের কোনো জটিলতার কারণে এমন ঘটেছে।প্রত্যক্ষদর্শীরা জানান, যাত্রীবাহী ও মালবাহী ট্রেনের ধাক্কায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। ৩টি বগি লাইনচ্যুত ও অনেকে চাপা পড়েছেন। উদ্ধার কাজ করছে ফায়ার সার্ভিস। ক্ষতিগ্রস্ত কোচগুলোতে অনেকেই আহত অবস্থায় পড়ে আছে। রেলওয়ে থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. আলিম হোসেন শিকদার বলেন, ভৈরবে যাত্রীবাহী এগারসিন্দুর এক্সপ্রেস গোধূলি ট্রেন ও মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ছয়জন নিহত হয়েছে ও অনেকে আহত হয়েছে। ঘটনার ওই রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited