চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

পাহাড়তলী থানা আওয়ামীলীগের উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

পাহাড়তলী থানা আওয়ামীলীগের উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:১৬ পিএম, ২০২৩-০৬-২৫

পাহাড়তলী থানা আওয়ামীলীগের উদ্যোগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মাস্টার কামাল উদ্দিন:   বাংলাদেশ আওয়ামীলীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাহাড়তলী থানা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের সভাপতি ও মহানগর আওয়ামীলীগের বিপ্লবী সদস্য আলহাজ্ব নুরুল আবছার মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যক্ষ আসলাম হোসেন সঞ্চালনায় আব্দুল আলী নগরস্থ সভাপতির বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে বক্তাগন বলেন- সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১সনে এ দেশ স্বাধীন হয় কিন্তু যারা সেদিন এদেশের স্বাধীনতা ও মানুষের মুক্তির সংগ্রামের বিরোধীতা করেছিল তাদের দোসররা এখনো বাংলার মাটিতে ষড়যন্ত্রের নীল নক্সা বাস্তবায়ন করার চেষ্টা করছে,এরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের পথে বাধাবিঘ্ন সৃষ্টি করছে তাই জনগনের জান মাল রক্ষায় বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে আমাদের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে তাদের বিষদাঁত ভেঙ্গে দেওয়ার জন্য সদা সর্বদা রাজপথে থাকতে হবে,আজকের প্রতিষ্ঠা বার্ষিকীতে এটাই আমাদের অঙ্গিকার।বক্তব্য রাখেন- সহ সভাপতি ওয়াহিদুল আমিন চৌং, জাহাঙ্গীর আলম চৌধুরী, যুগ্ন সম্পাদক মোজাফফর আহমদ মাসুম, সাংগঠনিক সম্পাদক মাষ্টার এম কামাল উদ্দিন, সমাজ ও এান বিষয়ক সম্পাদক আব্দুল হালিম, শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল মন্নান,কৃষি বিষয়ক সম্পাদক খোকন দেব নাথ, সম্পাদক মণ্ডলীর সদস্য মেঃ আলম,মোঃ জাহাঙ্গীর আলম,মোঃ জাকির হোসেন সওদাগর ও অন্যান্য নেতৃবৃন্দ। সভাতে প্রথমে প্রয়াত সাবেক সফল মন্ত্রী ও চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের বিপ্লবী সহ সভাপতি ডাঃ আফছারুল আমিন এম.পি’র স্মরনে এক মিনিট নিরবতা পালন করা হয় এবং পাহাড়তলী থানা আওয়ামীলীগের উদ্যোগে শোক সভা অনুষ্ঠান করার সর্ব সম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। পরিশেষে উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসব মূখর পরিবেশে সকলে কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর