শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৭ পিএম, ২০২১-০৫-২০
আব্দুল্লাহ আল মামুন,সৌদিআরব থেকে : সৌদিআরবে আগত যাত্রীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের জন্য হোটেল বুকিং করার কারণে বাংলাদেশ বিমানের সকল ফ্লাইট সাময়িক স্থগিত করেছে| আজ বৃহস্পতিবার (২০ মে) থেকে ২৪ মে পর্যন্ত সৌদির সঙ্গে সকল ফ্লাইট চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ফ্লাইট স্থগিতের কারণে যেসব টিকিট বুকিং যাত্রীদের সৌদিআরব যাওয়ার কথা ছিল, তাদের ভ্রমণের বুকিং, হোটেল বুকিং এবং পরবর্তী যাত্রার সময় নির্ধারণ সম্পর্কে নিকটবর্তী যে কোনো বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে। এবং সব ধরণের তথ্য জানতে বিমানের কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। যেসকল প্রবাসীগণ ইতিপূর্বে করোনা ভ্যাকসিন নিয়েছেন তাদের ভ্যাকসিন নেওয়ার প্রয়োজনীয় প্রমাণপত্র সঙ্গে রাখতে হবে। তবে এর মধ্য ফাইজার-বায়োএনটেকের ২ ডোজ, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ২ ডোজ, মডার্না ২ ডোজ এবং জনসন অ্যান্ড জনসনের টিকার ১ ডোজ যারা নিয়েছেন তারা হোটেলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ | এসকল পরিস্থিতির কারণে বাংলাদেশী সৌদি প্রবাসীগণ নির্ধারিত সময়ের মধ্যে সৌদিতে আসা এবং যাওয়াতে পড়েছেন চরম ভোগান্তিতে |বাধ্যতামূলক হোটেল কোয়ারেন্টাইনের আইন পরিবর্তন করে হোম কোয়ারেন্টিন করার পক্ষে জোড় দাবি করছে সৌদি প্রবাসীগণ |
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited