চট্টগ্রাম   শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে দ্বিতীয় পর্যায়ে ঘর পাচ্ছেন ৬৩১ গৃহহীন পরিবার

কিশোরগঞ্জে দ্বিতীয় পর্যায়ে ঘর পাচ্ছেন ৬৩১ গৃহহীন পরিবার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৫:৪৮ পিএম, ২০২১-০৬-১৮

কিশোরগঞ্জে দ্বিতীয় পর্যায়ে ঘর পাচ্ছেন ৬৩১ গৃহহীন পরিবার

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ :  কিশোরগঞ্জে দ্বিতীয় পর্যায়ে ৬৩১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হবে। এরমধ্যে ৩৬৫ টি ঘরের কাজ সমাপ্ত করা হয়েছে। আগামী ২০ জুন সকাল সাড়ে ১০ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী 
শেখ হাসিনা সারাদেশে একযোগে এ কাজের উদ্বোধন করবেন। প্রত্যেক পরিবারকে দেওয়া হবে দুই শতাংশ জমিসহ গৃহের কবুলিয়ত দলিল, নামজারি, গৃহ প্রদানের সনদ, ডিসিআর কপি ও ঘরের চাবি। কিশোরগঞ্জ জেলা প্রশাসক মো. শামীম আলম আজ শুক্রবার বেলা ১১টায় কিশোরগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক অবহিতকরণ সভায় সাংবাদিকদের এ কথা জানান। জেলা প্রশাসক আরও জানান, "মুজিব শতবর্ষে দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না" প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে সকল 
ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। মুজিব শতবর্ষে সারাদেশে প্রথম পর্যায়ে ৬৬ হাজার ১৮৯ টি পরিবারকে দুই শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হয়। দ্বিতীয় পর্যায়ে সারাদেশে ৫৩ হাজার ৩৪০ টি পরিবারকে এ প্রকল্পের আওতায় আনা হয়েছে। এর মধ্যে কিশোরগঞ্জ জেলায় প্রথম পর্যায়ে দেওয়া হয়েছে ৬১৬ টি পরিবারকে। এছাড়াও এই প্রকল্পের আওতায় ব্যারাক হাউস নির্মাণের মাধ্যমে কিশোরগঞ্জের ইটনা উপজেলার
 আড়ালিয়া ও মজলিশপুর আশ্রয়ণ  প্রকল্পে ২৭০ টি পরিবারকে পুনর্বাসিত করা হয়েছে। বিশেষ এই প্রকল্পের উপকারভোগী বাছাই প্রকল্পের নীতিমালা অনুযায়ী অত্যন্ত সতর্কতার সাথে করা হয়েছে বলে জেলা প্রশাসক জানান। এরপরও কোন অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সভায় স্থভনীয় সরকার বিভাগের উপ পরিচালক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গোলাম মোস্তফা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন, সদর 
উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাদির, নেজারত ডেপুটি কালেক্টর মাহমুদুল ইসলাম, সদর উপজেলার
 সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক প্রমুখ উপস্থিত ছিলেন।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর