শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:১৬ পিএম, ২০২৪-০৪-০৬
বেঞ্জামিন রফিক : রাজধানীর খিলগাঁওয়ে আলোর প্রদীপ প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার কার্যালয়ে শুক্রবার (৫ এপ্রিল) ঢাকা ১১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব বীর মুক্তিযোদ্ধা ওয়াকিল উদ্দিন পরিদর্শনে আসেন। তিনি সংশ্লিষ্ট সামাজিক এ প্রতিষ্ঠানে অর্থ অনুদান প্রদান করেন।
মহতী এ অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন রামপুরা থানা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাদল, ২৩নংওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াত হোসেন শওকত,রামপুরা থানা আওয়ামী লীগের অর্থ সম্পাদক ও অত্র সংস্থার প্রধান উপদেষ্টা লায়ন কাজী মোহাম্মদ খালেকুজ্জামান আমির, উপদেষ্টা শিরিন বেগম, সাবেক কাউন্সিলর এবং রামপুরা থানা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুস্তাক আহমেদ।
আলোর প্রদীপ প্রতিবন্ধী সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ লিয়াকত আলীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার সহ-সভাপতি আনন, সাধারণ সম্পাদক মোঃ বুলবুল,শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক কামরুন নাহার লাবন্য, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনির।
উল্লেখ্য, এ্যাওয়ার্ড প্রাপ্ত এ সংগঠনের কার্যক্রমের অংশ হিসেবে গত বুধবার (৩ এপ্রিল) শতাধিক প্রতিবন্ধীদের মাঝে শাড়ি-লুঙ্গী ও অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
আলোর প্রদীপ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে প্রতিষ্ঠাতা সভাপতি মো: লিয়াকত আলী দেশবাসীকে অগ্রিম ঈদ মোবারক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। 
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited