শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৪৬ পিএম, ২০২১-০৯-১১
মোহাম্মদ শাহ্ আলম শফি কুমিল্লা : কুমিল্লা-সিলেট মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় ট্রাকচাপায় রিক্সা চালকসহ তিনজন নিহত হয়েছেন। শনিবার সকাল ৬ টার দিকে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এঘটনায় ট্রাক চালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।
ময়নামতি হাইওয়ে থানার এসআই আব্দুর রহমান জানান, সিলেট থেকে কক্সবাজারের উদ্বেশ্যে ছেড়ে আসা পাথর বোঝাই একটি ট্রাক ময়নামতি ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা রিকশা চালককে যাত্রীরা ভাড়া পরিশোধ করছিলেন ঠিক এমন সময় ট্রাকটি রিক্সাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয়। আমরা দুর্ঘটনা কবলিত ট্রাক ও রিকশাটিকে উদ্বার করি এবং লাশ তিনটিকে থানায় নিয়ে আসি।
নিহতরা হলেন, রিকশা চালক বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নেরর কালা কচুয়ার ইসমাঈল হোসেন সাগর ( ৩০), রিক্সার যাত্রী সিলেট মৌলভী বাজার জুড়ী এলাকার আব্দুস সালাম এর ছেলে আব্দুল আহাদ (২৯) অপর যাত্রী একই এলাকার রজব আলীর ছেলে মো. ইউসুফ (২২)।
এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করা হয়েছে। আটকৃতরা হলেন, ট্রাক চালক বগুড়া জেলার চারমাথা এলাকার শাহেদ আলীর ছেলে মো. মিন্টু, একই এলাকার মো. হাফিজার ররহমান এর ছেলে বিল্লাল হোসেন। আব্দুল আজিজ এর ছেলে মিজানুর রহমান।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited