শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৩৪ পিএম, ২০২২-০৯-১৪
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ইয়াবা ও হোরোইন নিজ হেফাজতে রাখার দায়ে আব্দুল মজিদ (৩৪) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে দশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে খোদা মো. নাজির আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুল মজিদ তাড়াশ উপজেলার শ্রীপুর গ্রামের আবু বক্কারের ছেলে। মামলার আসামিপক্ষের আইনজীবি অ্যাডভোকেট শাহ আলম খান ডেভিড এ তথ্য নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ২২ মে সিরাজগঞ্জ শহরের পৌর নিউমার্কেট এলাকায় অভিযান চালিয়ে ৩০ গ্রাম হেরোইন ও ১৫ পিস ইয়াবাসহ আব্দুল মজিদকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) ইয়াসিন আরাফাত বাদি হয়ে সদর থানায় মামলা দায়ের করেন।মামলার দীর্ঘ তদন্ত শেষে আদালতে চার্জশীট প্রদান করেন তদন্তকারি কর্মকর্তা। দীর্ঘ শুনানী শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার সকালে আদালত এ রায় দিয়েছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited