চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

ইসলামপুরে হাড়গিলা বাঁধ তীব্র ভাঙনে আতঙ্কে এলাকাবাসী

ইসলামপুরে হাড়গিলা বাঁধ তীব্র ভাঙনে আতঙ্কে এলাকাবাসী

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:১৭ পিএম, ২০২৩-১০-১৮

ইসলামপুরে হাড়গিলা বাঁধ তীব্র ভাঙনে আতঙ্কে এলাকাবাসী

রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নের হাড়গিলা বাঁধে ভাঙন শুরু হয়েছে। গত কয়েক দিনের টানা ভারী বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাঁধটি প্রায় ২০মিঃ যমুনায় বিলীন হয়েছে। জানা গেছে, নোয়ারপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও এলাকাবাসীর নিজ উদ্যোগে ২০১৩ সালে হাড়গিলা তারতাপাড়া সাহেব বাজারসহ বেশ কয়েকটি গ্রাম যমুনা ভাঙন রোধ কল্পে প্রায় ৮০ লাখ টাকা ব্যায়ে ২ কিমি বাঁধটি নির্মাণ কাজ শুরু করেন। বাঁধ নির্মাণে বিশ্ব খাদ্য সংস্থা দুই হাজার ৫শ শ্রমিক দেন এবং স্থানীয় ছয় হাজার শ্রমিক নিয়ে মোট ৮ হাজার ৫শ শ্রমিক দিয়ে ২০১৪ সালে বাঁধের কাজ সম্পন্ন করেন। এ ছাড়া ততকালীন জেলা প্রশাসক শাহাবুদ্দিন আহমদ দুই হাজার ৫শ জিও ব্যাগ দিয়ে সহায়তা করেন। বাঁধটি নির্মাণ কাজে ড্রাম ট্রাক্টর,শ্যালো ইঞ্জিন,ভটভটি দিয়ে দিন রাত বাঁধের কাজ সমাপ্ত করা হয়। সরজমিনে গেলে,ভাঙন এলাকার রফিকুল জানান, চলতি মাসের ১৩ তারিখে জিও ব্যাগ ড্রাম্পিং কাজ শেষ করেন। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পরদিন থেকে আবারও বাঁধটি ভাঙন শুরু হয়। একই এলাকার ফরহাদ কাজী,মফিজুল হক বলেন, বাঁধের দুই পাশে প্রায় ২ হাজার পরিবারের ফসলি জমি ও বসতবাড়ী ভাঙন হুমকিতে রয়েছে। এলাকাবাসী ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের প্রশাসনের নিকট জোর দাবী জানান। পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, ভাঙন রোধ কল্পে গত ২৬ সেপ্টেম্বর ১৬০ মিঃ ভাঙ্গন এলাকা ৩৮ লক্ষ টাকা ব্যায়ে জিও টিউব ও জিও ব্যাগ ফেলা হয়। পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী রফিকুল ইসলাম জানান,আমরা প্রাথমিকভাবে সার্ভে করেছি সামনের শুষ্ক মৌসুমে বাঁধটি মেরামত করে দেয়া হবে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইন্জিনিয়ার মোঃ রুমান হাসান জানান, ভাঙন এলাকা পরিদর্শন করে আমি মাননীয় ধর্মপ্রতিমন্ত্রী মহোদয়কে জানিয়েছি তিনি আস্বস্ত করেছেন প্রয়োজনীয় ব্যবস্থা নিবে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর