শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৩৫ পিএম, ২০২৩-১১-৩০
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগরে বিপুল পরিমান অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ উপজেলা সদরের মুরাদনগর-হোমনা সড়কের প্রাইভেট কার ষ্ট্যান্ডের উত্তর পূর্ব দিকের এক ঘর থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্র গুলোর মধ্যে রয়েছে রামদা, চাপাতি, কিরিচসহ লোহার পাইপ ও ক্রিকেট খেলার স্ট্যাম্প। এসব অস্ত্র উদ্ধারের ফলে জনমনে কিছুটা স্বস্তি ফিরে এসেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের মুরাদনগর-হোমনা সড়কের প্রাইভেটকার স্ট্যান্ডের উত্তর পূর্ব দিকে পরিত্যাক্ত এক টিনের ঘর হতে পুলিশ ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করে। অস্ত্র গুলোর মধ্যে রয়েছে রামদা ৭টি, কিরিচ ৬টি, চায়নিজ কুড়াল ১টি। এ ছাড়াও ২৮টি লোহার পাইপ ও ১৫টি ক্রিকেট খেলার স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। গত বুধবার আ’লীগ মনোনিত এমপি প্রার্থী ইউসুফ আবদুল্লাহ হারুন নৌকা প্রতিক পাওয়ার পর সকাল পৌনে দশটায় মুরাদনগর উপজেলা সদরে এলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে আ’লীগের দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ঘটনা ঘটে। এ সময় কতিপয় যুবককে অস্ত্রের মহড়া দিতে দেখা যায় যা বুধবার সমকালের অনলাইনে সচিত্র ছবি বৃহস্পতিবার দৈনিক সমকালে লোকালয়ের পাতায় প্রকাশিত হয়েছে।
অস্ত্র উদ্ধারের ঘটনায় মুরাদনগর থানার ওসি প্রভাস চন্দ্র ধর জানান বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরের প্রাইভেটকার স্ট্যান্ডের অদুরে একটি পরিত্যাক্ত ঘর হতে দেশীয় অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে।এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলছে ও অভিযান অব্যাহত থাকবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : মাকসুদ আহমেদ : গোটা রাজধানী জুড়ে মাদকের অবাধ বিচরণ নতুন কোন কিছু নয়। পতিত ফ্যাসিস্ট সরকারের সুধীর্...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited