শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২৫ পিএম, ২০২৩-১২-০৩
রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরে ঢাকাগামী কমিউটার ট্রেনের সঙ্গে পুলিশ ভ্যানের সংঘর্ষে আহসানুল হক নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। আরিফুল ইসলাম নামে অপর এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁকে অবস্থা আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৩ডিসেম্বর) ভোর সকাল ৫ টা দিকে জামালপুর শহরের শেখেরভিটা রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্য, আহসানুল হক (৩২) তিনি জামালপুর সদর থানার পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার রাজনগর গ্রামে। জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহাবুর রহমান মৃত্যু বিষয়টি নিশ্চিত করেছেন। জামালপুর সদর থানার ওসি মোহাব্বত কবির জানায়, দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী ছেড়ে আসা কমিউটার ট্রেন জামালপুর শহরের শেখের রেলক্রসিংয়ে ট্রেনটি পুলিশের গাড়িটিকে সজোরে ধাক্কা দেয়। এ সময় গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। নাইট ডিউটিরত এক পুলিশ কনস্টেবল নিহত ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছে। শেখেরভিটা রেল ক্রসিংয়ে গেটব্যরিয়ার নামানো না থাকায় এ দুর্ঘটনা সংঘটিত হয়। ওই গেটে দায়িত্বরত গেটম্যান আব্দুল হামিদ পলাতক রয়েছে। এ ব্যপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited