শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২০ পিএম, ২০২১-০২-১৮
মিজানুর রহমান জীবন, রংপুরঃ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনীতে আগুনে পুড়িয়ে গৃহবধুকে হত্যা চেষ্টার প্রধান আসামী রফিকুল ইসলাম কে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।
মামলার এজাহার অনুযায়ী প্রায় ১৮ বছর আগে রংপুরের পীরগাছা উপজেলা সদরের পিয়ারপাড়া গ্রামের আব্দুল জলিলের কন্যা জীবন নেছার সাথে একই জেলার মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউপির কামালপুর গ্রামের আব্দুস সামদ মেম্বারের ছেলে রফিকুল ইসলামের বিয়ে হয়। দাম্পত্ত জীবনের এক পর্যায়ে এক কন্যা সন্তানের মা হলে তাঁর উপর নেমে আসে যৌতুকের কালো থাবা। জীবন নেছার সুখের কথা ভেবে তাঁর পরিবার ৩ লাখ টাকা ব্যয়ে একটি পাকা বাড়ি নির্মাণ করে দেয়। এরপরেও লালসা কমেনি যৌতুকলোভী পাষন্ড স্বামীর। আরও যৌতুকের জন্য চালানো হয় অমানুষিক নির্যাতন।মামলার এজাহার গ্রহীত হওয়ার পর শুরু হয় মিঠাপুকুর থানা পুলিশের তড়িৎ কাযক্রম। প্রধান আসামী রফিকুল ইসলাম (৪০) গা ঢাকা দেয় মামলা হওয়ার পর। তবে শেষ রক্ষা হয়নি তার।
অবশেষে গতকাল মিঠাপুকুর থানা পুলিশের একটি চৌকস টিম বিশেষ অভিযান পরিচালনা করে প্রধান আসামী যৌতুক লোভী রফিকুল ইসলাম (৪০) কে মিঠাপুকুর থানাধীন ভাংনী মাঠের হাট এলাকা থেকে রাত আনুমানিক ২০.৩০ ঘটিকায় গ্রেফতার করে। রংপুরের এএসপি ডি সার্কেল কামরুজ্জামান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
Attachments area
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited