চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

বড়ো ধরনের সংঘাতে ইসরাইল ও ফিলিস্তিন

আন্তর্জাতিক ডেস্ক :    |    ১১:৩২ এএম, ২০২২-০৪-২১

বড়ো ধরনের সংঘাতে ইসরাইল ও ফিলিস্তিন

ইসরাইল ও ফিলিস্তিন গত বছরের ১১ দিনের যুদ্ধের পর সবচেয়ে বড়ো ধরনের সংঘাতে জড়িয়েছে। ফিলিস্তিনি হামাস বৃহস্পতিবার গাজা থেকে ইসরাইলে রকেট নিক্ষেপ করে। এর জবাবে ইসরাইল বিমান হামলা চালায়। এর আগে বুধবার সন্ধ্যায় গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় দেরও শহরের একটি বাগানে রকেট হামলা চালানো হয়। তবে এতে কোন ক্ষয়ক্ষতি হয়নি। ইসরাইল তাৎক্ষণিক জবাবে মধ্যরাতে গাজার মধ্যাঞ্চলে বিমান হামলা চালায়। ইসরাইলের সেনাবাহিনী বলছে, তারা গাজায় একটি সামরিক স্থাপনা এবং রকেট তৈরির সরঞ্জাম সরবরাহ করা হয় এ রকম একটি টানেল লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গাজা শাসনকারী ইসলামপন্থী হামাস বলছে, তারা ইসরাইলি বিমান লক্ষ্য করে ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য রকেট ছুঁড়েছে। এদিকে মুসলিমদের পবিত্র মাস রমজানের পাশাপাশি ইহুদিদের পাসওভার ফেস্টিভালের কারনে উত্তেজনা আরো তীব্র রূপ ধারন করেছে। মার্চের শেষ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত ইসরাইলে ফিলিস্তিন ও ইসরাইলি আরবদের চারটি ভয়াবহ হামলায় ১৪ জন নিহত হয়েছে। এদের অধিকাংশই বেসামরিক নাগরিক। এদিকে গত ২২ মার্চ থেকে ইসরাইলি হামলায় মোট ২৩ ফিলিস্তিনি নিহত হয়েছে।   জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস জেরুজালেমের অবনতিশীল পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, উত্তেজনা ও উস্কানিমূলক কর্মকান্ড বন্ধে সবকিছু করতে উভয়পক্ষের ওপর চাপ তৈরিতে তিনি তাদের সাথে যোগাযোগ রাখছেন। নিউইয়র্কে তার মুখপাত্রের বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

রিটেলেড নিউজ

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

আর্থিক ধসের মুখে জাতিসংঘ, বকেয়া চাঁদা চেয়ে গুতেরেসের চিঠি

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত


ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

ভারত যে শর্তে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে

আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত


অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিতের৫ মার্কিন আইনপ্রণেতার আহ্বান

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত


আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

আমাকে কেন মৃত ঘোষণা করা হলো?’ ‘খুন হওয়া ব্যক্তি থানায় হাজির হয়ে জানতে চাইলেন

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত


অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

অবশেষে হাদি হত্যাকাণ্ড নিয়ে ভারতের প্রথম বক্তব্য

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত


যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল 

যুবকের সঙ্গে স্ত্রীকে হাতেনাতে ধরে কান্নায় ভেঙে পড়লেন স্বামী, ভিডিও ভাইরাল 

জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর