শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:৪৫ পিএম, ২০২৩-০৫-১৩
রোকনুজ্জামান সবুজ,(জামালপুর) ইসলামপুর : জামালপুরের মেলান্দহে ৮ বছরের শিশু শিক্ষার্থী ধর্ষণের অভিযোগে শরিফুল ইসলাম নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
ধর্ষণের ২৪ ঘন্টার মধ্যে পলাতক ওই শিক্ষককে বৃহস্পতিবার (১১ মে) সন্ধ্যায় ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার পৌরসভার এলাকার রুপালী ব্যাংকের সামনে থেকে গ্রেফতার করা হয়। লম্পট শরিফুল ইসলাম উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজাইকাটা গ্রামের হযরত আলীর ছেলে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদের নির্দেশে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির ভিত্তিতে মেলান্দহ থানার উপ-পুলিশ পরির্দশক (এস আই) শামছ মোঃ সাবিকুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার আসামী শরিফুলকে গ্রেফতার করা হয়। শুক্রবার (১২ মে) ধৃত আসামি শরিফুল ইসলামকে কোর্টে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, গত (১০মে) সকালে মেলান্দহ উপজেলার হাজরাবাড়ি এলাকার কোনামালঞ্চ হাফিজিয়া মাদ্রাসায় পড়ানোর কথা বলে ওই শিশুকে শিক্ষক শরিফুল ইসলাম মাদরাসা সংলগ্ম একটি ঘরে নিয়ে ধর্ষণ করে।
এ সময় শিশুর চিৎকারে দিলে ধর্ষক পালিয়ে যায়। প্রতিবেশিরা শিশুকে উদ্ধার করে জামালপুর হাসপাতালে প্রেরণ করে । কিন্তু প্রচুর রক্তক্ষরণে শিশুর অবস্থার অবণতি ঘটে। তাৎক্ষণিকভাবে শিশুকে দুই ব্যাগ রক্ত দিয়েও অবস্থার উন্নতি হয়নি।
ওইতিন রাত সাড়ে ৯টার দিকে আশংকাজনক অবস্থায় শিশুকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited