শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৫০ পিএম, ২০২২-০৯-১০
বেঞ্জামিন রফিক : ৩৬তম ফোবানার কনভেনশন লস এন্জেলেস তিনদিন ব্যাপী ২ ,৩,৪ সেপ্টেম্বর সম্পন্ন হয় হোটেল ম্যারিয়ট বারব্যাঙ্কে। শুক্রবার সন্ধ্যা ৭টায় কন্ঠশিল্পী কাবেরী রহমানের সূচনা সংগীত “তুমি নির্মল করো মঙ্গল করে “ দিয়ে ডিনারের মাধ্যমে আনুষ্ঠানিক শুভ সুচনা হয়। পরে রাত সাড়ে ৮টায় মূল মঞ্চে বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মুহাম্মদ আব্দুল মান্নান এমপি ভিডিও বার্তা মাধ্যমে ৩৬তম ফোবানা সম্মেলনের উদ্বোধন ঘোষনা করেন।৮ঃ৪১ মিনিটে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বাংলাদেশ থেকে ফোন করে
স্বাগত কমিটি ও উপস্থিত দর্শকদের শুভেচ্ছা জানান। ফ্লোরিডা থেকে আগত ও নতুন প্রজন্মের “মঙ্গল প্রদিপ জেলে “ সংগীতের সাথে নৃত্য এবং আমরা করবো জয় গানের সাথে লস এন্জেলেস এর নতুন প্রজন্মে গীতিনাট্যের শেষে স্বাগতিক হোস্ট কমিটির কনভেনর আবুল ইব্রাহিম ও সদস্য সচিব সৈয়দ এম হোসেন বাবু আনুষ্ঠানিকভাবে হোস্ট কমিটি এবং কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আতিকুর রহমান ও নির্বাহী সচিব ডঃ রফিক খানের সাথে ফোবানার সকল সদস্যদের সাথে বীর মুক্তিযাদ্ধা একুশে পদকপ্রাপ্তি লায়লা হাসান প্রদিপ জালিয়ে ৩৬ তম ফোবানা সম্মেলনের সাংস্কৃতিক সন্ধ্যার সূচনা করেন। রাত ৯টা ২০ মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত চলে সাংস্কৃতিক পর্ব।ফোবানার মূল ভেনুতে খাবারের স্টল ও নানা ভেন্ডারদের সরব উপস্থিতি ছিল গোছানো। শাহনাজ রহমান স্বীকৃতির পারফর্ম করে মঞ্চ কাঁপিয়ে তোলেন।কাটায় কাটায় রাত ১২.৩০ মিনিটে আনুষ্ঠানিক ১ ম দিনের সমাপ্তি ঘটে। দ্বিতীয় দিনে ছিল দুপুর ২টায় ছিলো চল চল শিরনামে জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে সেমিনার।সেন্টাল কমিটির যুগ্ম সচিব এর সঞ্চালনায় অংশগ্রহন করেন একুশে পদক ভাস্কর ব্যানার্জী,জাহিদ হোসেন পিন্টু,আতিকুর রহমান,কাজী মশরুহুল হুদা প্রমুখ,ছিল ইয়ুথ সেমিনার। রাতে ছিল বিভিন্ন স্টেটের শিল্পীদের নাচ, গান, কবিতাসহ নানা পারফরমেন্স।৩ সেপ্টেম্বর লস এন্জেলেস প্রবাসীদের ছিল উপচেপড়া ভিড়। রবিবার রাতে ফোবানা স্কলারশিপ দেয়া হয়।লস এন্জেলেস একজনকে ১০০০ ডলারের স্কলারশিপ অর্জন করেন।৩৬তম ফোবানার বিদায়ী চেয়ারপার্সন আতিকুর রহমান বলেন ফোবানা একটি অরাজনৈতিক এবং স্বাধীনতার স্বপক্ষের সংগঠন অথচ পদলোভী স্বেচ্ছাচারী ফোবানার সদস্যরা ফোবানাকে স্বাধীনতা বিরোধীদের প্লাটফরম তৈরি করেছেন
শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। একদিন না একদিন স্বদেশ প্রেম তাদের মনের মাঝে জেগে উঠবে এবং তারা নিজেদের ভূল বুঝতে পেরে একদিন আবারও মূল ফোবানায় ফিরে আসবে। সেদিন বেশি দূরে নয়। আমরা সবার জন্য দ্বার উন্মুক্ত রেখেছি এবং ৩৬ তম ফোবানার সভাপতি আতিকুর রহমান ফোবানার ৩৬ তম আসরের ভুলভ্রান্তির জন্য দুঃখ প্রকাশ করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited