শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:০২ পিএম, ২০২৩-০৯-২৩
মো: শরীফ ভূইয়া, (নারায়ণগঞ্জ) : ১৫ বছরের উন্নয়নের জোয়ারে ভাসছে নারায়ণগঞ্জের আড়াইহাজার ।
উপজেলার রাস্তাঘাটের উন্নয়ন,শতভাগ বিদ্যুতায়ন,গ্যাস লাইন সংযোগ,ব্রিজ ও কালভার্ট নির্মাণ,শিক্ষা ক্ষেত্রে বহুতল ভবন নির্মাণ,স্বাস্থ্য কমপ্লেক্সকে ৩১শষ্যা থেকে ৫০ শষ্যায় উন্নতিকরণ,কৃষি টেনিং সেন্টার,কমিউনিটি ক্লিনিক,পর্যটন ও বিনোদন কেন্দ্র নির্মাণ ছাড়াও মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস নির্মাণ,ভূমিহীন ও গৃহহীনদের জন্য বাড়ি ও ঘর নির্মাণ,বয়স্ক ভাতা, বিধবা ভাতা,প্রতিবন্ধী ভাতা,মাতৃত্বকালীন এবং মুক্তিযোদ্ধা ভাতা প্রদান।এ ছাড়াও গ্রামীণ অবকাঠামোর সার্বিক উন্নয়নে আড়াইহাজার উপজেলার চিত্রই পাল্টিয়ে গিয়েছে।
গত পনেরো বছর আগের দেখা আড়াইহাজার এবং বর্তমান আড়াইহাজার চিত্রই বলে দেয় কতটা পরিবর্তন হয়েছে।শুধু এই দৃশ্যমান উন্নয়নেই থেমে নেই,অর্থনৈতিক ক্ষেত্রেও এসেছে পরিবর্তন।
আড়াইহাজার উপজেলা প্রকৌশলী অফিসের দেওয়া তথ্য মতে, উপজেলা এলজিইডির মাধ্যমে উন্নয়ন হয়েছে পল্লী সড়ক ৫১০ কিঃমিঃ, বৃহৎ সেতু ৬টি , কালবাট নির্মাণ ১৩৩ টি,উপজেলা পরিষদ ভবন নির্মাণ ১টি,ইউনিয়ন কমপ্লেক্স নির্মাণ ৯টি, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের গৃহ নির্মাণ ৮ টি, গ্রুপ সেন্টার ও হাট বাজার নির্মাণ ২ টি, প্রাথমিক বিদ্যালয় ও অবকাঠামো নির্মাণ ১৫৩টি, ক্ষুদ্রাকার পানি সম্পদ ব্যবস্থাপনা উন্নয়ন ১২০০হেক্টর, স্লুইস/ রেগুলেটর ১২টি, খাল খনন ৫১ কিলোমিটার, বাধ নির্মাণ ৩৫ কিলোমিটার, উপজেলা মুক্তিযুদ্ধ কমপ্লেক্স ১টি, মসজিদ, মন্দির,শ্মশান, কবরস্থান উন্নয়ন ৪৫ টি, সড়ক রক্ষণাবেক্ষণ ২৪০ কিলোমিটার, বার্ষিক উন্নয়ন কর্মসূচি(এডিপি) ১০ কোটি টাকা, উপজেলা উন্নয়ন তহবিল (ইউডিএফ) ৫০ কোটি, ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ৩টি।
আড়াইহাজার উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু মহোদয়ের বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে গত ১৫ বছরে নির্বাচনে ওয়াদা কৃত বিভিন্ন উন্নয়নগুলো সম্পন্ন করেছে।যা বাংলাদেশের ইতিহাসে মাইল ফলক হিসেবে বিবেচিত হয়েছে। ৪৯৪ উপজেলার মধ্যে যদি উন্নয়নের ক্যাটাগরি করা হয় নিশ্চয়ই আড়াইহাজার উপজেলা একটি অন্যতম উপজেলা হিসেবে বিবেচিত হবে। আড়াই হাজার উপজেলা প্রকৌশলী অফিসের কর্মকর্তা ও কর্মচারী সবাই রাতদিন চেষ্টা করে উন্নয়নের কাজ সম্পন্ন করেছে।তিনি আরো বলেন সাংবাদিক ভাইদের ধন্যবাদ। তারা আমাদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে থাকেন।
উন্নয়নের বিষয়ে আড়াইহাজার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ খোরশেদ আলম বলেন, ১৯৪৭ সালের পর থেকে যারা সংসদ সদস্য ছিলেন এরমধ্যে আলহাজ্ব নূরুল ইসলাম বাবুর মত এত উন্নয়ন আর কারো মাধ্যমে হয়নি।আলহাজ্ব নজরুল ইসলাম বাবুর বিকল্প শুধু আলহাজ্ব নজরুল ইসলাম বাবুই। আড়াইহাজারে তার মতো দূরদর্শী নেতা তৈরি হয়নি হবেও না। তিনি আরো বলেন আড়াইহাজারে এমন কোন সেক্টর নেই যেই সেক্টরে উন্নয়নের বাকি রয়েছে সুতরাং আগামীতেও আলহাজ্ব নজরুল ইসলাম বাবু আরাইহাজারের এমপি হিসেবে জয় লাভ করবে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব নজরুল ইসলাম বাবু বলেন, আড়াইহাজারের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে সক্ষম হয়েছি। যা কখনো আড়াইহাজারবাসি ভাবেনি তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে।এ সরকারের প্রতি আড়াইহাজার বাসি কৃতজ্ঞ। ইনশাল্লাহ আগামী বার নির্বাচনে জয় লাভ করে। অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করব। তিনি আরো বলেন বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে কোনো উন্নয়ন হয়নি।বর্তমান সরকারের আমলে সারা দেশের মতো আড়াইহাজার ও ব্যাপক উন্নয়ন হয়েছে।
মোঃ শরীফ ভূইয়া
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited