শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২০-১২-১৩
এনামুল হক,সিরাজগঞ্জ থেকেঃ ১৩ ডিসেম্বর রবিবার সকাল ১১টায় বেলকুচি উপজেলার রাজাপুর হাই স্কুলের হলরুমে বাংলাদেশ আওয়ামীলীগ রাজাপুর ইউনিয়ন শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় সভাপতিত্ব করেন গোলাম মোহাম্মদ আকন্দ,সভাপতি রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি, চৌহালী ও এনায়েতপুর আসনের জাতীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডল। এসময় তিনিি বলেন, রাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ দেশে উন্নয়নের জোয়ারে ভাসছে। বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত ও উন্নত দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার।কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সকল কর্মকাণ্ড রুখতে বিএনপি জামাত দেশের মধ্যে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে।২নং রাজাপুর সহ বেলকুচি উপজেলার সকল আওয়ামী লীগের সদস্যদের নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে শক্তভাবে রুখে দাঁড়ানোর ঘোষণা দেন।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ ফজলুল হক সরকার, সাধারণ সম্পাদক, বেলকুচি উপজেলা আওয়ামী লীগ। বর্ধিত সভা সঞ্চালনা করেন, রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম বদর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, আলহাজ্ব এ.কে.এম ইউসুফজী খান,সভাপতি বেলকুচি উপজেলা আওয়ামী লীগ, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী দেলখোস আলী প্রামানিক,মোঃশাহজাহান আলী সরকার,গাজী লুৎফর রহমান মাখন, যুগ্ম-সাধারন সম্পাদক আলহাজ্ব গাজী আব্দুল হামিদ আকন্দ,মোঃ আজিজুল হক গোষন, বেলকুচি উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও রাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছনিয়া সবুর আকন্দসহ বেলকুচি উপজেলা আওয়ামীলীগ ও রাজাপুর ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান: জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited