চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে হেফাজতের তাণ্ডব, আওয়ামীলীগের অফিস ভাংচুর,পুলিশসহ আহত অর্ধশতাধিক

কিশোরগঞ্জে হেফাজতের তাণ্ডব, আওয়ামীলীগের অফিস ভাংচুর,পুলিশসহ আহত অর্ধশতাধিক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৭:৩৬ পিএম, ২০২১-০৩-২৮

কিশোরগঞ্জে হেফাজতের তাণ্ডব, আওয়ামীলীগের অফিস ভাংচুর,পুলিশসহ আহত অর্ধশতাধিক

 

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ: হেফাজতে ইসলামের ডাকা হরতালে কিশোরগঞ্জে হামলা-ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল থেকে শহরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে ব্যাপক তাণ্ডব চালায় হেফাজতকর্মীরা। একপর্যায়ে উত্তেজিত হেফাজতকর্মীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যাপক ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পরে পুলিশ টিয়ারশেল ও শতাধিক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোটা শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এ ঘটনায় পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। এছাড়া বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ।এদিকে বেলা ১১টার দিকে শহরের যান চলাচল বন্ধ করে দেয় হরতাল সমর্থনকারীরা।
রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে হরতাল সমর্থকরা ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। দুপুর ১২টার দিকে শত শত হরতাল সমর্থক লাঠিসোটা নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলা চালায়। তারা আধঘণ্টাব্যাপী আওয়ামী লীগ কার্যালয়েতাণ্ডব চালায়। এ সময় অফিসের চেয়ার-টেবিলসহ অন্যান্য আসবাবপত্রসহ ভাংচুর চালায়। পরে শহরের গৌরাঙ্গবাজারে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে হরতাল সমর্থনকারীরা। পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে দফায় দফায় সংঘর্ষে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। খবর পেয়ে পুলিশ সুপার ও জেলা প্রশাসকের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনী তাদের নিয়ন্ত্রণে টিয়ারগ্যাস ও ফাঁকা গুলি ছোড়ে। এ সময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম বকুল, জেলা ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন মোল্লা সুমন, সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান, কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আবু বকর সিদ্দিকসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে বলে জানা গেছে। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে ২০-২৫ জন কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম বার গণমাধ্যমকে বলেন, ‘যে কোনো পরিস্থিতি পুলিশ কঠোর হাতে দমন করবে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম গণমাধ্যমকে বলেন,আওয়ামী লীগ  অফিসে যারা হামলা করেছে তাদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট এম. এ আফজল
গণমাধ্যমকে বলেন, হরতাল সমর্থনকারীরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে হামলাসহ  ভাংচুর চালাবে এমনটি ভাবনায় ছিলনা। এমন পরিস্থিতি আঁচ করতে পারলে তো দলীয় নেতাকর্মীরা কার্যালয়ে অবস্থান করতেন।
অন্যদিকে জেলা ইমাম ও উলামা পরিষদের সভাপতি মাওলানা শফিকুর রহমান জালালাবাদী বলেন, ‘আওয়ামী লীগ অফিসে হামলার ঘটনা কারা ঘটিয়েছে তা জানেন না। এদিকে জেলা শহর ছাড়াও হরতাল সমর্থনকারী হেফাজতকর্মীরা কটিয়াদী উপজেলায় হামলা-ভাংচুর চালানোর খবর পাওয়া গেছে।

রিটেলেড নিউজ

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জুলাই শহীদদের  স্মরনে আলোচনা সভা  ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি  চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত


সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

সিরাজগঞ্জে সরকারি যাকাত ফান্ডে হাজী আব্দুস সাত্তারের ১০ লাখ টাকার চেক প্রদান

জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত


নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

নোবেলের জামিন বাতিল,কারাগারে পাঠানোর নির্দেশ

জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত


নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

নরসিংদী সদর থানায় ভাইরাল ওসি মোজাফ্ফর: পোস্টিং হলেও দায়িত্বে বসা নিয়ে রহস্য!

আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত


হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

হাজারীবাগে কিশোরী হত্যাকাণ্ড:সিয়াম আটক

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত


ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

ইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরাইসলামপুরে মাঠে-মাঠে মনোমুগ্ধকর সরিষা ফুলের সমারোহ,মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি রবি মৌসুমে কৃষকের মাঠে-মাঠে সবুজে...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর