চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হোমনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছালাম সিকদার

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হোমনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছালাম সিকদার

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৩:২৪ পিএম, ২০২১-০৭-০৮

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত হোমনা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ছালাম সিকদার

মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা : করোনা ভ্যাকসিনের দুই ডোজ সম্পন্ন করেও কোভিড-১৯ পরীক্ষায় পজিটিভ রিপোর্ট এসেছে কুমিল্লার হোমনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদারের। মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পর দিন বুধবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন। গত চব্বিশ ঘণ্টায় উপজেলায় ২৯ জনের মধ্যে মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার শতকরা হার ৩৮ এর কাছাকাছি; এবং গত ৪৮ ঘণ্টায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়। 

গত ৭ ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে একযোগে তিনিও অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা গ্রহণ করে হোমনায় কোভিড-১৯ টিকা কর্মসূচির উদ্বোধন করেছিলেন।  করোনা আক্রান্ত হওয়ার আগে ফ্রন্টলাইনের করোনা যোদ্ধাখ্যাত ডাক্তার ছালাম সিকদার প্রশাসনিক সকল দায়িত্ব পালনের পাশাপাশি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার কক্ষে বসে প্রতিদিন সকাল থেকে গড়ে ১/১৫০, তার ওপরেও রোগী দেখেছেন। 

ডা. ছালাম সিকদার ৭ ফেব্রুয়ারি টিকা গ্রহণের পর যথারীতি ২ মাস বিরতিতে ৮ এপ্রিল টিকার দ্বিতীয় ডোজ গ্রহণও সম্পন্ন করেছিলেন। দ্বিতীয় ডোজ গ্রহণের দুই মাস পর করোনায় আক্রান্ত হলেন তিনি। টিকা গ্রহণ করেও ডাক্তারের করোনা আক্রান্তের খবরে অনেকের মাঝেই নতুন করে শঙ্কা দেখা দিয়েছে।

ডাক্তার ছালাম সিকদার সর্বশেষ ৫ জুলই সোমবার বেলা তিনটার দিকে হাসপাতালে রোগী দেখা শেষ করে এবং প্রশাসনিক দায়িত্ব পালনকালে কিছুটা জ¦রজ¦র ভাবসহ অস্বস্তি বোধ করতে থাকেন। পরে বাসায় চলে যান। এরই মধ্যে শরীর ম্যাজম্যাজে ও খুঁচখুঁচে কাঁশি দেখা দিলে মঙ্গলবার (৬ জুলাই) করোনা পরীক্ষার জন্য তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুন দেন। পর দিন বুধবার সন্ধ্যায় তার করোনা পজেটিভ রিপোর্ট পাওয়া যায়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে আছেন।

ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার সকলের কাছে নিজের সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, ‘প্রথম ডোজ নিয়েছিলাম ০৭ ফেব্রুয়ারি ২১ এবং দ্বিতীয় ডোজ নিয়েছিলাম ০৮ এপ্রিল ২১ইং তারিখে। বর্তমানে শরীর ব্যথা, সামান্য জ্বর, মাথাব্যথা, প্রচণ্ড দুর্বলতা, আর নাকে কোনো গন্ধ পাচ্ছি না। দোয়া করবেন।’

বুধবার হোমনায় গত চব্বিশ ঘণ্টায় ২৯ জনের মধ্যে মোট ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। যার শতকরা হার ৩৮ এর কাছাকাছি ; এবং গত ৪৮ ঘণ্টায় ২২ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উপজেলায় মোট করোনা পরীক্ষা করা হয়েছে মোট ২১১৫ জনের। এদের মধ্যে ৩৯২ জন করোনা পজেটিভ, সুস্থ হয়েছেন ৩৪৩ জন এবং মারা গেছেন ৭ জন। বর্তমানে হোম আইসোলেশনে আছেন ৩৯ জন। উপজেলার ৮৮৪৭ জনকে করোনা টিকার প্রথম ডোজ এবং ৫৮৯৭ জনকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। 

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত


ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত


​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত


জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত


দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত


জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর