চট্টগ্রাম   মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬  

শিরোনাম

পয়াতের জলার পানি নিষ্কাশনের খাল খনন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

পয়াতের জলার পানি নিষ্কাশনের খাল খনন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৩৩ পিএম, ২০২১-০৬-০৬

পয়াতের জলার পানি নিষ্কাশনের খাল খনন বন্ধের প্রতিবাদে মানববন্ধন

মোহাম্মদ শাহ্ আলম শফি (কুমিল্লা): কুমিল্লা জেলার শস্যভান্ডা নামে পরিচিত পয়াতের জলার পানি নিষ্কাশনের জন্য খাল খনন কাজ অদৃশ্য কারণে বন্ধ হয়ে যাওয়ার প্রতিবাদে এসো কিছু করি সংগঠনের উদ্যোগে উপজেলার বাইপাস সড়কে গত ৬ জুন সকাল ১১টায় মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে স্থানীয় কৃষকদের নিয়ে খালকাটা পুনরায় শুরু করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্বারক লিপি  প্রদান করা হয়েছে।
এসো কিছু করি সংগঠনের সভাপতি ও খালকাটা আন্দোলনের অগ্রনায়ক বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ ফরিদ উদ্দিন ও সংগঠনের সাধারণ সম্পাদক এবং বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক কবি কাজী খোরশেদ আলম এর নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মোঃ আবদুল হালিম খান, মোঃ আবুল কালাম আজাদ সুজন,মোঃ আবুল হোসেন, শাহ আলম, জাহাঙ্গীর আলম, মোমিনুল হক, মোফাজ্জল হোসেন, মোঃ হোসেন, ছাফর আলী, মুস্তাফিজুর রহমান, আবুল কাশেমসহ বিভিন্ন গ্রামের সাধারণ কৃষক।
বীরমুক্তিযোদ্ধা হাজী মোঃ ফরিদ উদ্দিন বলেন, পানির ধর্ম উপর থেকে নিচের দিকে যাওয়া। যদি নিচের দিকের অংশ খনন করা হয় আর উপরের দিকের অংশ খনন না করা হয়, তাহলে কি পানি যাবে। তাই অতিদ্রুত যেখানে যেখানে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে তার সঠিক কারণ উদঘাট করে খাল কাটা পুনরায় শুরু করা হোক।
বুড়িচং প্রেস ক্লাবের আহবায়ক কবি কাজী খোরশেদ আলম বলেন, পয়াতের জলার সাথে বুড়িচং ও কুমিল্লা আদর্শ সদর উপজেলার প্রায় ৪৭ হাজার কৃষক পরিবার জড়িত। তাদের জিবন জীবিকা নির্বাহের একমাত্র মাধ্যম কৃষি। তাই এই কৃষি পরিবারগুলোকে রক্ষা করতে পয়াতের জলার সাথে সংযোগকারী যত খাল রয়েছে তা খনন করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আর্কষন করছি।
এই ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ সাবিনা ইয়াছমিন বলেন, পয়াতের জলার পানি নিষ্কাশনের জন্য খাল খনন কাজ অব্যাহত থাকবে। কোথাও যদি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তা আমার খোঁজ খরব নিয়ে দেব এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
 
রিটেলেড নিউজ

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

পূবাইলে অনলাইনে জুয়া পরিচালনার অভিযোগে ৩ যুবক গ্রেপ্তার

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) পূবাইল থানা পুলিশের বিশেষ অভিযানে অন...বিস্তারিত

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

মাধবদীতে পরিবেশ ধ্বংস ও কর ফাঁকির মহোৎসবে প্রশাসনের রহস্যজনক নিরবতা: নেপথ্যে কাইয়ূম মোল্লার দাপুটে রাজত্বের অভিযোগ

জিএসএসনিউজ ডেস্ক : : নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদী ও আশপাশের এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের ঔদাসীন্যতা কিংবা রহস্য...বিস্তারিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জিএসএসনিউজ ডেস্ক : : আলম খান:  জাকের পার্টি মৃত্তিকা খনন ফ্রন্টের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও দ...বিস্তারিত

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

রামগতি প্রেস ক্লাবের নতুন কমিটি, সভাপতি নিজাম ও সম্পাদক শাহরিয়ার

জিএসএসনিউজ ডেস্ক : : রামগতি(লক্ষ্মীপুর) সংবাদদাতা: ‘সত্য প্রকাশে আপসহীন’—এই নীতিকে সামনে রেখে লক্ষ্মীপুরের রামগ...বিস্তারিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

গাজীপুর মহানগরীর পূবাইল কাজীপাড়ায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

জিএসএসনিউজ ডেস্ক : : কাজী শহিদ,গাজীপুর প্রতিনিধি: “একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে—মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি...বিস্তারিত

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

কত টাকার বিনিময়ে এ কে এম আরিফ উদ্দিনকে পুনর্বহাল করা হলো?—প্রশ্ন জনমনে

জিএসএসনিউজ ডেস্ক : :  নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন সময়ে অসদাচরণ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচনায় আসা...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর