শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:০৫ পিএম, ২০২০-১০-১২
তানভীর সিদ্দিকী : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে ইলিয়াস নামের স্থানীয় এক সাংবাদিককে হত্যা করা হয়েছে। রোববার রাত ৮ টার দিকে এ ঘটনার পরপরই পুলিশ তুষার নামে একজনকে গ্রেফতার করে। পরে অভিযান চালিয়ে মিল্লাত আলী ও মিসির নামের আরও দুইজনকে গ্রেফতারের কথা জানিয়েছেন বন্দর থানার ওসি (তদন্ত) শফিকুল ইসলাম। এ ঘটনায় নিহত সাংবাদিক ইলিয়াসের স্ত্রী জুলেখা বেগম বাদি হয়ে বন্দর থানায় মামলা করেছেন। নিহত ইলিয়াস কলাগাছিয়া ইউনিয়নের জিওধারা এলাকার মজিবুর রহমানের ছেলে। সে স্থানীয় দৈনিক বিজয়ে সংবাদদাতা হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। পরিবার ও স্থানীয় লোকজনের দেয়া তথ্যমতে, জিওধারা এলাকার মৃত জামান মিয়ার দুই ছেলে তুষার ও তুর্জয়ের অবৈধ গ্যাস সংযোগ নিয়েছে। সেই সাথে তারা মাদক ব্যবসা করে এমন সংবাদ প্রকাশ করে ইলিয়াস। এতে ক্ষিপ্ত হয় তারা। এর জের ধরেই ইলিয়াসকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের। স্থানীয়রা জানান, রোববার রাত ৮টার দিকে সংবাদকর্মী ইলিয়াসকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখা হয়। পরে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। পরে হাসপাতালের চিকিৎসক গোলাম মোস্তফা ইমন তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় তুষারকে আটক করেছে পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুদ্দিন ভূইয়া। তিনি রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited