শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:৫৯ পিএম, ২০২০-১০-২৮
মো: ওমর ফারুক : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনের অংশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে কয়েকজন পথচারী বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমকে জানায়। পরে প্রক্টরিয়াল টিম ও পুলিশ এসে নবজাতকটির মরদেহ উদ্বার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রত্যক্ষদর্শী জানান, জায়গাটা কিছুটা জঙ্গলাকীর্ণ হওয়ায় স্পষ্টভাবে কোনো কিছু বোঝা যাচ্ছিল না। এক পথচারী নবজাতকটির মরদেহ দেখে চিৎকার দিয়ে দৌড় দেন। পরে জানাজানি হলে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী ও প্রক্টরিয়াল টিমের সদস্যরা এসে মরদেটি মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে একটি নবজাতকের মরদেহ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, শাহবাগ থেকে টিএসসি চলাচলের পথে বহিরাগত কেউ মরদেহটি ফেলে গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে, তারা বিষয়টি খতিয়ে দেখা হবে।শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, নবজাতকটির মরদেহ ৪-৫ দিন আগে কেউ হয়তো ফেলে গেছে। এর বয়স মায়ের পেটে ছয়-সাত মাস হতে পারে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited