শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৫৪ পিএম, ২০২০-১০-০২
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে যমুনার পানি আবারও বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।আজ শুক্রবার (২ অক্টোবর ) সকাল ৬টায় পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম জানান, যমুনা নদীর পানি সিরাজগঞ্জ পয়েন্টে গত ২৪ ঘন্টায় বৃদ্ধি পেয়েছে ১২ সেন্টিমিটার এবং কাজিপুর পয়েন্টে বৃদ্ধি পেয়েছে ৯ সেন্টিমিটার।তিনি আরো জানান, সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার ৬ সেন্টিমিটার উপর দিয়ে এবং কাজিপুরে বিপদসীমার ১৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী সিরাজগঞ্জে যমুনার পানির যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানিয়েছেন।এদিকে পানি বৃদ্ধির কারণে জেলার কাজীপুর, শাহজাদপুর ও চৌহালী উপজেলায় নদীভাঙন শুরু হয়েছে।ভাঙনে ঘরবাড়ি, ফসলি জমি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ বহু স্থাপনা। ভাঙনের তীব্রতায় মুহূর্তের মধ্যে নদীতে ধসে পড়ছে বসতবাড়ি, ফসলি জমিসহ বিভিন্ন স্থাপনা। এলাকাবাসীর মধ্যে নদীভাঙন আতঙ্ক বিরাজ করায় অনেকে বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন। ভাঙন রোধে দ্রুত কাজ করা না হলে এনায়েতপুরের অস্তিত্ব নদীতে বিলীন।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited