শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১২:২১ পিএম, ২০২২-০৩-০৫
রাশিয়ার দুই শীর্ষ ধনকুবের আলেক্সি মোরদাশভ ও গেনডি টিমচেঙ্কোর দুটি প্রমোদতরী জব্দ করেছে ইতালি।
ইউরোপীয় ইউনিয়নের (ইউই) জারি করা নিষেধাজ্ঞার কারণে ইতালির পুলিশ এই ব্যবস্থা নিয়েছে।
শনিবার (০৫ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জব্দ করা একটি প্রমোদতরীর মালিক আলেক্সি মোরদাশভ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ এবং দেশটির সবচেয়ে ধনী ব্যক্তি। ২১৩ ফুট লম্বা তার প্রমোদতরীর দাম দুই কোটি ৭০ লাখ ডলার।
রাশিয়ার প্রধান স্টিল উৎপাদক সের্ভাস্টল কোম্পানির স্বত্বাধিকারী মোরদাশভ। তিনি প্রায় দুই হাজার ৯০০ কোটি ডলারের মালিক।
অন্য প্রমোদতরীটি গেনডি টিমচেঙ্কোর। তার সঙ্গেও ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তেলের ব্যবসায়ী টিমচেঙ্কো এক হাজার ৭০০ কোটি ডলারের মালিক।
এ সপ্তাহে জার্মানি ও ফ্রান্সে কয়েকজন রাশিয়ান ধনকুবেরের প্রমোদতরী আটক করে সেখানকার পুলিশ। ইউক্রেনে আগ্রাসন চালানোর কারণে রাশিয়ার ৬৮০ জন ব্যক্তি এবং ৫৩টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউই।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited