শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৭:২৫ পিএম, ২০২১-১০-১০
আলম খান শিবপুর থেকে : আসন্ন ইউনিয়ন পরিষদ ২০২১ইং নির্বাচনকে ঘিরে সারাদেশে বইছে নির্বাচনের সুবাতাস। নরসিংদী শিবপুর উপজেলার সকল ইউনিয়নে শুরু হয়েছে পাড়া,মহল্লায়,চা দোকানে আলোচনা কে হবে আগামী দিনের চেয়ারম্যান। বর্তমান চেয়ারম্যানদের পাশাপাশি নতুন প্রার্থীরা ঘুরে বেড়াছেন পাড়া, মহল্লায়। জয়নগর ইউনিয়ন প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত এলাকা, এই ইউনিয়নে লটকন বাংলাদেশসহ বহির্বিশ্বের চাহিদা মিটাচ্ছে। ইউনিয়নের নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী কামাল হোসেন তথ্যচিত্র শিবপুরের সাবেক এমপি ও জেলা পরিষদ চেয়ারম্যান ( রাজনীতি অঙ্গনে কালো মানিক খ্যাত) শাজাহান সাজু যিনি এমপি থাকাবস্থয়ায় শহীদ আসাদ কলেজ কে সরকারিকরণ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, উপজেলা অবকাঠামোসহ ব্যাপক উন্নয়নে করে গেছেন যা এই প্রতিবেদনে সব তুলে ধরা সম্ভব নয় আজ বর্তমান প্রজন্মের কাছে অজানা। বর্তমানে সাবেক এমপি শাহজাহান সাজু ভাই জেলা আওয়ামী লীগের সদস্য হয়ে রাজনীতির কাজ করে যাচ্ছেন। কী তার সহোদর স্নেহের ছোট ভাই কামাল হোসেন এর পিতা হাজী আব্দুল আজিজ ছিলেন আওয়ামী লীগের একজন নিঃস্বার্থ কর্মী, যিনি জয়নগর ইউনিয়নের কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে সুনামের সহিত সভাপতির দায়িত্ব পালন করেছিলেন। দাদা জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আকবর ভূঁইয়া। যিনি বিগত ৩০ বছর জয়নগর ইউনিয়নে চেয়ারম্যানের দ্বায়িত্ব পালন করেছিলেন। বিএ ডিগ্রী অর্জনকারী মোঃ কামাল হোসেন আওয়ামী পরিবারে জন্ম বিধায় ছাত্র জীবন থেকেই ছাত্রলীগ ও আওয়ামী অঙ্গ সংগঠনের রাজনীতিতে সক্রিয় ছিলেন। মোঃ কামাল হোসেন সাথে আলাপকালে তিনি বলেন, আমি মনে করি, প্রার্থী হিসেবে অন্যান্য প্রার্থীদের সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা আছে, প্রতি হিংসা ও সংঘাত নেই। বর্তমান বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে জয়নগর ইউনিয়ন কে ডিজিটাল ইউনিয়নে পরিণত করতে আমি তৃণমূল ও জনগণের চাওয়া পাওয়াতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীক মনোনয়ন প্রত্যাশী। কামাল হোসেন দলীয় মনোনয়ন (নৌকা) নিয়ে নির্বাচনে অংশ গ্রহণের আশা ব্যক্ত করে আরও বলেন- জয়নগর ইউনিয়ন বাসীর সুখ দুঃখে সর্বদা পাশে থাকার জন্য দলীয় প্রতিক নৌকার প্রার্থী হতে চাই। আমি আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যোগ্য ব্যক্তিকেই স্বাধীনতার প্রতিক নৌকা তুলে দিবেন। আমি দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত আছি এবং যে কোনো পরিস্থিতিতে দলের সাথেই থাকবো। আামাদের ইউনিয়নের অনেক উন্নয়নের কাজই বাকি আছে। দলীয় মনোনয়ন নিয়ে ইউপি নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্যদিয়ে সেই অসম্পন্ন কাজগুলো সম্পন্ন করতে চাই। আমার কোন চাওয়া পাওয়া নেই, সাধারন মানুষের সেবক হয়ে কাজ করে যেতে চাই।
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited