শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩০ পিএম, ২০২২-০৮-১০
চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার ঃ মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের কাটারাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মোঃ আবুল কাশেম (৩৪) গুরুতর আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে। এ সংবাদ পরিবেশন পর্যন্ত রক্তাক্ত আবুল কাশেম আশংকাজনক অবস্থায় মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের ২৫নং বেডে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ ঘঠনাস্থল পরিদর্শন করেছে। জানা যায়- গত ৯ আগস্ট বিকাল অনুমান সাড়ে ৫টার দিকে ভুক্তভোগীর মোটর সাইকেলে দোকানে যাওয়ার সময় একই এলাকার শাহিন মিয়া (৩০), সাহাব আলী (৩৫)সহ অজ্ঞাতনামা ২/৩জন পূর্ব পরিকল্পিত ভাবে পথরোধ করিয়া তাদের হাতে থাকা রুলসহ দেশীয় অস্র নিয়ে হামলা চালায়। এসময় শরীরের বিভিন্ন স্থানে এলোপাথারী ভাবে মারপিট করিয়া তার সাথে থাকা নগদ টাকা নিয়ে যায়। এবং মোটর সাইকেল ভাংচুর করে। হাল্লা চিৎকার শুনে আশপাশের লোকজন আগাইয়া আসলে হামলাকারীরা ঘঠনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শাহিন মিয়া ও সাহাব আলীগংদের আসামী করে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited