শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০২:৫০ পিএম, ২০২২-০৩-১৪
চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা রোমে সোমবার ইউক্রেন যুদ্ধ নিয়ে বৈঠকে বসবেন।
হোয়াইট হাউসের এক মূখপাত্র একথা জানান। একই সঙ্গে যুক্তরাষ্ট্র সতর্ক করে বলেছে, ইউক্রেনে হামলার কারণে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা এড়াতে চীন কোন সহযোগিতা করলে দেশটিকে এ জন্যে ভয়ংকর পরিণাম ভোগ করতে হবে।
জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র এমিলি হর্ণ রোববার এক বিবৃতিতে বলেছেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এবং চীনের কমিউনিস্ট পার্টির প্রধান কুটনীতিক ইয়াঙ জিয়েচি দু’দেশের চলমান প্রতিযোগিতার বিষয় এবং ইউক্রেনে রাশিয়ার হামলার আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা প্রভাব নিয়ে আলোচনা করবেন।
ইউক্রেনে রুশ হামলার সরাসরি নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে চীন। বরং বেইজিং পূর্বাঞ্চলে ন্যাটোর সম্প্রসারণের নিন্দা এবং এ কারণে রুশ ইউক্রেন পরিস্থিতি সংকটে রূপ নিয়েছে বলে মন্তব্য করেছে।
সুলিভান জানান, রাশিয়ার ওপর আরোপিত অবরোধ এড়াতে চীন মস্কোকে কোন ধরনের সহায়তা করছে কি-না হোয়াইট হাউস তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
তিনি বলেন,আমরা কোন দেশকে রাশিয়াকে সহায়তার সুযোগ দেবো না।
তবে গত সপ্তাহে বেইজিং বলেছে, রাশিয়ার সাথে তাদের বন্ধুত্ব ইষ্পাতের মতো কঠিন। দেশটি একইসঙ্গে যুদ্ধ অবসানে মধ্যস্থতায় সহায়তারও আগ্রহ প্রকাশ করেছে।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited