শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:৪৯ পিএম, ২০২২-১১-১৪
মোর্শেদুল ইসলাম শাজু, হোমনা: কুমিল্লার হোমনায় অফিসার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত বার্ষিক ব্যাডমিন্টন টুর্নামেন্টে চান্দেরচর ইউনিয়ন পরিষদ চ্যাম্পিয়ন এবং মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ রানার্সআপ হয়েছে।
রবিবার সন্ধ্যা সাতটায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়।
এতে ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়ন পরিষদ দল অংশগ্রহণ করে। টুর্নামেন্টে পৌরসভার মেয়র, কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের নিয়ে দল গঠিত হয়। নকআউট পদ্ধতিতে পরিচালিত প্রতিযোগিতামূলক এই টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে চাঁদের চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোজাম্মেল হক (১৫ পয়েন্ট) ও মো. রফিকুল ইসলাম জুটি দ্বৈতভাবে মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম মোল্লা ও মো. খালিদ জুটিকে (১৩ পয়েন্ট) ২ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এর আগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে এই টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে চ্যাম্পিয়ন্স ও রানার্স আপ ট্রফি এবং অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়কে শুভেচ্ছা স্মারক এবং মেডেল উপহার দেওয়া হয়।
অফিসার্স ক্লাবের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দের সভাপতিত্বে এবং অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মনের সঞ্চালনায় অংশগ্রহণকারী সকল দল ও খেলোয়াড়কে পুরস্কার তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেহানা বেগম, ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার ও নাসিমা আক্তার রিনা। এ সময় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।
খেলা পরিচালনায় ছিলেন রাহিদ হাসান দাদন, মোহাম্মদ শরিফ এবং ধারা বর্ণনায় ছিলেন কবি দেলোয়ার।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited