শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ০৩:৫৫ পিএম, ২০২২-০১-১৮
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বন্দুকযুদ্ধে এক পুলিশ কর্মকর্তা নিহত এবং অপর দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
মটর সাইকেল আরোহী দুই বন্দুকধারী সোমবার রাতে ইসলামাবাদে একটি পুলিশ ফাঁড়ি লক্ষ্য করে গুলিবর্ষণ করলে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।
পুলিশের এক বিবৃতিতে বলা হয়, এতে ‘এক পুলিশ কর্মকর্তা নিহত এবং আরো দুইজন আহত হন।’
বিবৃতিতে আরো বলা হয়, এ সময় পাল্টা হামলায় উভয় হামলাকারী প্রাণ হারান।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী কঠোর নিরাপত্তা বেষ্টিত রাজধানীতে নিরাপত্তা লঙ্ঘনের এমন বিরল ঘটনার ব্যাপারে তদন্তের নির্দেশ দিয়েছেন। দেশটির রাজধানীতে অনেক দেশের দূতাবাস ভবন রয়েছে।
এখন পর্যন্ত কোন গ্রুপ এ হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে গত বছর আফগানিস্তানে তালেবান গ্রুপ ক্ষমতায় ফিরে আসার পর পাকিস্তানে ফের মাথা চাড়া দিয়ে ওঠা তালেবানের বিরুদ্ধে লড়াই করছে ইসলামাবাদ।
ইসলামাবাদের এক সিনিয়র পুলিশকর্মকর্তা এএফপি’কে বলেন, এটি ‘একটি সন্ত্রাসী কর্মকা- ’ছিল।
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: বুধবার (২৪ ডিসেম্বর) বার্তাসংস্থা পিটিআই জানিয়েছে, গতকাল (মঙ্গলবার) বাংলাদেশের হাইকমিশ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক,পাঞ্জাবের অমৃতসরে একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। যেখানে এক যুবক হোটেল...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited