শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৬:৩৭ পিএম, ২০২২-১১-০১
ইসমাঈল হোসেন, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ভারতীয় নিষিদ্ধ ১৬০ বোতল স্কাফসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো উপজেলার দক্ষিণ ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মোঃ বাবুল মিয়া (২০) ও নুরপুর গ্রামের সোহেল মিয়া প্রকাশ উজ্জল (২৬)। সোমবার রাতে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুত্রে জানা গেছে, আখাউড়া থানার এসআই আবু ছালেকের নেতৃত্বে একটি পুলিশের টিম গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে দশটার দিকে নুরপুর পশ্চিম পাড়ায় অভিযান চালিয়ে স্কাফসহ তাদেরকে আটক করে।
মঙ্গলবার(১ নভেম্বর) বেলা ১২ টার দিকে আখাউড়া থানা তদন্ত পরিদর্শক সঞ্জয় কুমার সরকার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত ২৪ ঘন্টায় থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে মাদকসহ আটক করা হয়।
আখাউড়া থানার পরিদর্শক তদন্ত সঞ্জয় কুমার সরকার জানান,আটককৃত আসামীদের বিরুদ্ধে আখাউড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়। আসামীদেরকে দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited