শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৯:২২ পিএম, ২০২০-০৯-২৭
এনামুল হক সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-১২ এর ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের বাজার তদারকির আওতায় শনিবার
(২৬ সেপ্টেম্বর) অধিদপ্তরের মহাপরিচালকের সার্বিক নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ও র্যাব-১২ এর সদর কোম্পানীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার, (মিডিয়া অফিসার) সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃত্বে সদর উপজেলার বানিয়াপট্টি বাজার এবং কড্ডারমোড় এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় দোকানে নকল বিষাক্ত কেমিক্যাল মিশ্রিত চিপ্স, মেয়াদ উত্তীর্ণ পন্য ও পেয়াজের মুল্য তালিকা যথাযথভাবে মেমো সংরক্ষণ না করার জন্য ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৭৮ হাজার টাকা প্রশাসনিক জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং কড্ডারমোড়ে আইস্ক্রিম কারখানায় বিষাক্ত কাপড়ের রং দিয়ে আইস্ক্রিম বানানোর জন্য ২৩ হাজার টাকা জরিমানা সহ মোট এক লক্ষ এক হাজার টাকা জরিমানা আদায় করা হয়। র্যাবের তথ্যর ভিত্তিতে পরিচালিত এই অভিযানের সময় উপস্থিত ভোক্তা ও ব্যবসায়ীদের মাঝে লিফলেট ও প্যাম্পলেট বিতরণ করা হয়। ব্যবসায়ীদের ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের জন্য নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তারা।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited