চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

কিশোরগঞ্জে ১৮৫ কেজি গাঁজা’সহ ২মাদক ব্যবসায়ী আটক

কিশোরগঞ্জে ১৮৫ কেজি গাঁজা’সহ ২মাদক ব্যবসায়ী আটক

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০৬:৪৫ পিএম, ২০২১-০৮-০৪

কিশোরগঞ্জে ১৮৫ কেজি গাঁজা’সহ ২মাদক ব্যবসায়ী আটক

ফারুকুজ্জামান,কিশোরগঞ্জ প্রতিনিধি:কিশোরগঞ্জের ভৈরবে মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিনব কৌশলে দরজার ফ্রেমের ভেতরে ২১৬টি প্যাকেটে ১৮৫ কেজি গাঁজা রেখে পিকআপ ভ্যানে করে পাচারকালে মো. সোহাগ (২২) ও মো. নজরুল ইসলাম (২৬) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র্যা ব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের সদস্যরা। বুধবার (৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু সংলগ্ন নাটাল মোড় এলাকায় পিকআপ ভ্যানটিতে তল্লাসি চালিয়ে বিপুল পরিমাণ এসব গাঁজা উদ্ধার করেছে র্যা ব। আটক হওয়া দুই মাদক ব্যবসায়ীর মধ্যে পিকআপের চালক মো. সোহাগ হবিগঞ্জের লাখাই গ্রামের আলতাফ মিয়ার ছেলে ও হেলপার মো. নজরুল ইসলাম একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে। তারা অভিনব কৌশলে দরজার ফ্রেমের ভেতর গাঁজা রেখে পিকআপ ভ্যানে করে হবিগঞ্জ জেলার লাখাই থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। র্যা ব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, একটি মাদক পাচারকারী বড় সিন্ডিকেট দীর্ঘদিন যাবত ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে বিভিন্ন পরিবহনে বিভিন্ন কৌশলে মাদক পাচার করে যাচ্ছে।

এমন অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৪ আগস্ট) অভিযান চালিয়ে পিকআপ ভ্যান ও গাঁজাসহ দুইজনকে আটক করা হয়। পিকআপ ভ্যানে দরজার ফ্রেমের ভেতর গাঁজা রেখে তারা ঢাকা যাচ্ছিল।

এসময় পিকআপটি তল্লাসি করলে ১২টি দরজার ফ্রেমের ভেতর ২১৬টি গাঁজার প্যাকেট পাওয়া যায়। যার ওজন ১৮৫ কেজি। পরে চালক ও হেলপারকে আটক করা হয় ও পিকআপসহ গাঁজাগুলো জব্দ করা হয়। মাদক পাচারকারীদের ধরতে র্যা ব সবসময় সতর্ক রয়েছে জানিয়ে র্যা র-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, এ ঘটনায় ভৈরব থানায় মাদক আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।

রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জন্মাষ্টমীতে সনাতন ধর্মাবলম্বীদের সাথে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা ও মতবিনিময়

জিএসএসনিউজ ডেস্ক : : বেঞ্জামিন রফিক: প্রধানমন্ত্রী তারেক রহমান আজ(৩ সেপ্টেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শুভ ...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর