শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৩:৪৮ পিএম, ২০২৩-০৪-০৬
আব্দুস সবুর খান, টঙ্গী :: গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে অস্ত্রসহ সাত ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার রাত দেড়টার দিকে টঙ্গীর শিলমুন এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হচ্ছে-টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকার সেন্টু মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯), গাজীপুরের কাপাসিয়া উপজেলার তিলগুনিয়া গ্রামের মনির হোসেনের ছেলে হাসান রিয়াজ (১৮), কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার গছিডাঙ্গা গ্রামের আব্দুস সামাদের ছেলে জিসান (১৯), শেরপুর জেলা সদর উপজেলার দুরিপাড়া গ্রামের আব্দুর রবের ছেলে নাহিদ (১৯), ময়মনসিংহের তারাকান্দা উপজেলার টিলাটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে সজিব (২৩), একই জেলার গফরগাঁও উপজেলার পাগলা থানার বিরই (খালপাড়া) গ্রামের শাহজালাল খানের ছেলে ইয়াছিন আরাফাত (২৩) এবং গাজীপুরের কালীগঞ্জ উপজেলার বান্দাগড়া গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২)।
টঙ্গী পূর্ব থানার ওসি আশরাফুল ইসলাম জানান, আটকরা রাত ১০টার পর স্টেশন রোড, নতুন বাজার, টঙ্গী এলাকায় মহাসড়কের উপর অবস্থান নিতেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, তারা এক অপরের সঙ্গে যোগাযোগ করে ময়মনসিংহ ও ঢাকাগামী পথচারীদের দেশীয় অস্ত্রের ভয় দেখাতেন। পরে তারা কয়েকজন মিলে পথচারীদের সঙ্গে থাকা মোবাইল, নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র লুটে নিতো। আটককৃতদের কাছ থেকে সাতটি ছুরি উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মামলা করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited