শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:১৪ পিএম, ২০২৩-০৯-১৮
আলম খান(নরসিংদী) : নরসিংদীর শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পাটুয়ারপাড় গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৮) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ১৮ সেপ্টেম্বর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। নিহত দ্বীন ইসলাম পাটুয়ারপাড় এলাকার মোসলেহ উদ্দিনের ছেলে।পুলিশ ও স্থানীয়রা জানায়, দ্বীন ইসলামের সঙ্গে জমি নিয়ে তাঁর দূরসম্পর্কের চাচাতো ভাই আনোয়ার হোসেনের বিরোধ চলছিল। এর জের ধরে আজ সোমবার সকালে তাঁদের মধ্যে ঝগড়া হয়। দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় দ্বীন ইসলাম নিহত হন। এ ঘটনায় আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় আহত আনোয়ার হোসেনকে উদ্ধার করে গুরুতর অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।এ বিষয়ে জানতে চাইলে শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, পূর্ব বিরোধের জেরে দ্বীন ইসলাম নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেকজন আহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের ফতুল্লায় মাত্র ৮০ টাকা রোজে লোড-আনলোডের শ্রমিক থেকে শ্রমিক লীগ ন...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: আজ ২১ জুলাই সন্ধ্যা ৬ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এম, ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : শেখ মোঃ এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফঃ যাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা,সমাজ পরিবর্তনের মাধ্যম। সিরা...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আদালত প্রতিবেদক:সংগীত শিল্পী মাইনুল আহসান নোবেলের জামিন বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নরসিংদী জেলা প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে কেন্দ্র করে স...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: রাজধানীর হাজারীবাগ এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে স্কুলছাত্রী শাহরিয়ার শারমিন বিন...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited