শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ১২:১৩ এএম, ২০২৩-০৯-২৪
বেলাল উদ্দিন আহাম্মদ, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: ‘এসো শিকড়ের টানে, মিলি সম্প্রীতির বন্ধনে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন ছাত্রদের এক পূনর্মিলনী উদযাপিত হয়েছে। এতে বিদ্যালয়ের স্মৃতিচারণ, আলোচনা সভা, প্রবীন শিক্ষকদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গোলাম মোস্তফা উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার সহধর্মিনী মোসাঃ আবেদা খাতুন। বিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ডাঃ সৈয়দ আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আব্দুল্লাহ হারুন এফসিএ। পূনর্মিলনী উদযাপন পরিষদের যুগ্ম আহবায়ক ইঞ্জিনিয়ার মনির খান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান শুকলাল দেবনাথ।
সভায় আরো বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুজ্জামান, পূনর্মিলনী উদযাপন পরিষদের আহবায়ক আব্দুর রউফ, পূর্ব ধৈইর পূর্ব ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বন কুমার শিব, পূর্ব ধৈইর পশ্চিম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শরিফুল ইসলাম, কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সদস্য মোহাম্মদ ইসমাইল, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম.জে নাইয়ুম ভূইয়া।
এসময় আরো উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার হাসান চিনু, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম সরকার, জেলা পরিষদের সদস্য মমতাজ বেগম, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রিয়াজ উদ্দিন চৌধূরী, ধনীরামপুর হাই স্কুলের সভাপতি বেলাল উদ্দিন আহাম্মদ, উপজেলা যুবমহিলা লীগের সভাপতি খন্দকার মমতাজ বেগম, পূনর্মিলনী উদযাপন পরিষদের বিজয় কুমার রায়, মতিন রায়হান, মোঃ শাহ আলম, হেলাল উদ্দিন মাষ্টার, সঞ্জিব কুমার দেবনাথ, মোঃ সফিকুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম প্রমূখ।
আলোচনা শেষে দেশ বরেণ্য আমন্ত্রিত শিল্পীরা মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited