শিরোনাম
স্পোর্টস ডেস্ক: | ১১:২৪ এএম, ২০২২-০৪-০৭
চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর পর কোয়ার্টার ফাইনালেও চমক দেখাল ভিয়ারিয়াল। এবার শক্তিশালী বায়ার্ন মিউনিখকে শেষ আটের প্রথম লেগে ১-০ গোলে হারিয়েছে স্প্যানিশ ক্লাবটি। এর আগে জুভেন্টাসকে বিদায় করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমের কোয়ার্টার ফাইনালে ওঠে ভিয়ারিয়াল।
এদিন ঘরের মাঠে প্রথম থেকেই উজ্জীবিত ফুটবল খেলে ভিয়ারিয়াল। কয়েকটি জোরাল আক্রমণে বায়ার্ন মিউনিখকে কোণঠাসা করে ফেলে স্বাগতিকেরা। এর ফল পেতে মোটে ৮ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। জার্মান ক্লাবটির জালের ঠিকানা খুঁজে নিয়ে ভিয়ারিয়ালকে উচ্ছ্বাসে ভাসান আরনাত দানজুমা।
সমতায় ফিরতে মরিয়া বায়ার্ন মিউনিখ চেষ্টা করেছে বটে, কিন্তু তাদের সব প্রচেষ্টা মাটি করে দেয় ভিয়ারিয়ালের আটসাঁট রক্ষণভাগ। বাভারিয়ানদের যে আরেকটা গোল হজম করতে হয়নি এটাই বড় স্বস্তির। স্বাগতিকদের একটা শট ফিরে আসে বায়ার্নের পোস্টে লেগে। আরেকটা গোল বাতিল হয় অফসাইডের ফাঁদে পড়ে।
চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমে এই প্রথম হারল ছয়বারের চ্যাম্পিয়নরা। টুর্নামেন্টের ইতিহাসে বায়ার্নের বিপক্ষে এটাই প্রথম জয় ভিয়ারিয়ালের। দারুণ এই জয়ে ইউরোপিয়ান শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল ভিয়ারিয়াল। আগামী ১২ এপ্রিল বায়ার্ন মিউনিখের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ফিরতি লেগের ম্যাচ। ওই ম্যাচে হার ঠেকালেই চলবে তাদের। তবে স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প নেই বাভারিয়ানদের।
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘরোয়া ক্রিকেটকে আরও আধুনিক ও তথ্যনির্ভর করতে নতুন ...বিস্তারিত
স্পোর্টস ডেস্ক: : স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা না খেলা নিয়ে মিশ্র অনুভুতি আছে। একপক্ষ এখ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগ (পিএসএল) নতুন ফ্র্যাঞ্চাইজি সিয়ালকোট স্ট্যালিয়নজের প্রধান ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : স্পোর্টস ডেস্ক: দক্ষিণ এশিয়ার নতুন টুর্নামেন্ট সাফ ফুটসালের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৃহস্পতিবার দ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : চিনু রঞ্জন তালুকদার, মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ম...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited