শিরোনাম
আন্তর্জাতিক ডেস্ক : | ১১:৫১ এএম, ২০২২-০৩-৩০
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ আহমেদ বলেছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোট আগামী ৩ এপ্রিল (রোববার) অনুষ্ঠিত হবে। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল এ তথ্য জানিয়েছে।
মঙ্গলবার (২৯ মার্চ) ইসলামাবাদে এক প্রেস কনফারেন্সে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদে অনাস্থা প্রস্তাবের ওপর ৩১ মার্চ (বৃহস্পতিবার) থেকে আলোচনা শুরু হবে এবং এরপর রোববার এ বিষয়ে ভোটাভুটি হবে।
তিনি প্রধানমন্ত্রীর (ইমরান খান) পক্ষে রয়েছেন জানিয়ে রাশিদ আহমেদ বলেন, ইমরান শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনীতিতে কিছু মানুষ হেরে গিয়েও জিতে যায়।
অনাস্থা প্রস্তাবে সরকারকে সমর্থন দেওয়ায় পাকিস্তান মুসলিম লীগ- কায়েদে আজম গ্রুপ (পিএমএল-কিউ) এর মধ্যে ফাটল দেখা দিয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ সম্পর্কিত কোনো প্রতিবেদন সত্য নয়।
এদিকে শেখ রাশিদ জানিয়েছেন, পাকিস্তানের নিরাপত্তা বাহিনী সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করায় চারজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারদের বিচার সন্ত্রাসবিরোধী আদালতে অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
ফেডারেল রাজধানীতে শান্তিপূর্ণ জনসমাবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, রাস্তা থেকে সব কন্টেইনার সরিয়ে ফেলা হয়েছে এবং যান চলাচলের জন্য এখন রাস্তা উন্মুক্ত করে দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সমগ্র জাতি প্রধানমন্ত্রীর পক্ষে অবস্থান নিয়েছে এবং ইসলামাবাদে ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর সাম্প্রতিক জনসমাবেশে এর বহিঃপ্রকাশ ঘটেছে।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited