শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৫:২৬ পিএম, ২০২৩-০২-১৬
মোঃ জাহিদুল ইসলাম, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর দুমকিতে মাদকাসক্তি, মোবাইল ইন্টারনেট, জুয়া ও প্রশ্ন আসক্তি প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দুমকি উপজেলার সরকারি জনতা কলেজ অডিটেরিয়ামে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আ: লতিফ হাওলাদারের সভাপতিত্বে সোমবার (১৬ ফেব্রুয়ারী) সকাল ১১টায় রাজধানী ঢাকার হাই-টেক মডার্ন সাইকিয়াট্রিক হাসপাতাল ও পটুয়াখালী ক্লিনিকের আয়োজনে এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল ইমরান। মুল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, উইমেন্স কুমুদিনী মেডিকেল কলেজ এর প্রফেসর ডা.মেজর (অব.) আব্দুল ওহাব মিনার।
সভায় মূল বক্তব্য উপস্থাপক ডাঃ ওহাব মিনার বলেন, মাদকের সহজলভ্যতা দূর করতে হবে, আসক্তদের চিকিৎসা সহজলভ্য করতে হবে পাশাপাশি যুবকদের মাদকমুক্ত রাখতে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।মসজিদ, মন্দির সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠান গুলোতে আগতদের সামনে মাদকের কুফল ও পরিনতি তুলে ধরতে হবে, তাই ইমামদের এ বিষয় প্রশিক্ষণ দিতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক,, ছাত্র ও অভিভাবকদের মাঝে সেতু বন্ধন তৈরূ করতে হবে। তাহলেই সম্ভব আপনার সন্তানকে মাদকের ভয়াল থাবা এবং কিশোর গ্যাং, নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে রক্ষা করতে।’
প্রধান অতিথির বক্তব্যে মোঃ আল ইমরান বলেন, ‘প্রত্যেক অভিভাবক তার সন্তান কোথায় যাচ্ছে, কার সঙ্গে চলাফেরা করছে, এই বিষয়গুলোতে গুরুত্ব দিলে আমার মনে হয়, আমাদের সন্তানেরা কোনও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হতে পারবে না।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম সালাম, আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ গোলাম মর্তুজা, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব হোসেন, অধ্যক্ষ মোঃ জামাল হোসেন প্রমুখ।
জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited