শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:২১ পিএম, ২০২১-০৩-২১
মোহাম্মদ শাহ্ আলম শফি ,(কুমিল্লা): অবিভক্ত কুমিল্লা (কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর) জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মিজানুর রহমান আজাদ ভারতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ।
শুক্রবার (১৯ মার্চ) রাতে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ওপারে ভারতীয় অংশে তিনি দুর্ঘটনার শিকার হয়ে মারা যান।শনিবার (২০ মার্চ) রাতে নিহতের ছোট ভাই কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল রহমান জুয়েল জানান, মিজানুর রহমান আজাদ ব্যবসায়িক কারণে ভারতে অবস্থান করছিলেন। সেখান থেকে শুক্রবার তিনি দর্শনা হয়ে দেশে ফিরছিলেন। মিজানুর রহমান আজাদ কুমিল্লা সদর উপজেলার দৌলতপুর এলাকার শহীদ বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমানের ছেলে। এদিকে সাবেক ভিপি মিজানুর রহমান আজাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কুমিল্লা সদর আসনের এমপি ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন, সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, আদর্শ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমিনুল ইসলাম টুটুল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়নসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: ইরানে ভূপাতিত এফ-১৫ই যুদ্ধবিমানের এক পাইলটকে উদ্ধার অভিযানের সময় সেখানে আটকে ...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক :মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন যে ...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:সদস্য রাষ্ট্রগুলোর বকেয়া বার্ষিক চাঁদা ও বিদ্যমান অর্থনৈতিক কাঠামোর কারণে ‘...বিস্তারিত
আন্তর্জাতিক ডেস্ক : : নিউজ ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো যুক্তর...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক:বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করার আহ্বান জানিয়...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ ডেস্ক: মৃত ঘোষণা করা ব্যাক্তি নিজে থানায় এসে হাজির। ভারতের ছত্তিশগড় রাজ্যে এক অভাবনীয় ঘটনায় প...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited