শিরোনাম
জিএসএসনিউজ ডেস্ক : | ০৪:৫৭ পিএম, ২০২১-০৮-০১
এনামুল হক, সিরাজগঞ্জ প্রতিনিধি: গণপরিবহন চালুর খবরে ঢাকাগামী কলকারখানায় কর্মরত কর্মজীবী মানুষের মনে কিছুটা স্বস্তি মিললেও যানজটে দুর্ভোগ বেড়েছে দ্বিগুণ। বাস চলাচল করলেও বৃষ্টি উপেক্ষা করে পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকায় যাচ্ছে মানুষ।
রোববার (০১ আগস্ট) সকাল থেকে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ বাড়ায় সেতু পশ্চিমের মুলিবাড়ী থেকে হাটিকুমরুল পর্যন্ত ২০ কিলোমিটার মহাসড়কজুড়ে ধীরগতিতে চলছে যানবাহন। এ ধীরগতি প্রায় সময়ই যানজটে রুপ নিচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।এদিকে বাসের পাশাপাশি পণ্যবাহী ট্রাকে গাদাগাদি করে ঢাকার দিকে ছুটছে কর্মজীবী মানুষ। কোথাও মানা হচ্ছে না ন্যূনতম স্বাস্থ্যবিধি। এতে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।ঢাকাগামী রাসেল হোসেন নামে একজন গার্মেন্টস কর্মী জানান, কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে ট্রাকে করেই যেতে হচ্ছে। না গেলে চাকরি থাকবে না। তাই বাধ্য হয়ে যাচ্ছি।
মোহাম্মদ আলী হৃদয় নামে আরেকজন বাস যাত্রী জানান, রোববার (১ আগস্ট) থেকে অফিস খোলায় অতিরিক্ত ভাড়া দিয়ে ঢাকায় যাচ্ছি। না গেলে চাকরি থাকবে না। আর চাকরি না থাকলে পরিবার নিয়ে পথে বসতে হবে। তাই দূর্ভোগ মাথায় নিয়েই ফিরছি ঢাকায়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী জানান, শিল্পকারখানা খোলা থাকায় শ্রমিকদের যাতায়াতের স্বার্থে কোন যানবাহন চলাচলে বাঁধা দেয়া হচ্ছে না। এজন্য মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপে ধীরগতিতে চলছে যানবাহন। এ ধীরগতি থেকে মাঝে মধ্যে কিছু জায়গায় যানজটের সৃষ্টি হচ্ছে। তবে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছে পুলিশ।
জিএসএসনিউজ ডেস্ক : : রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভিংরাব গ্রামে জমির সীমানা নিয়ে বিরোধের জের...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মারুফ বেপারি (৪৫) নামে এক বাংলাদেশি ব্যবসà¦...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রাঙামাটি জেলা প্রতিনিধি: বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেলা ১১টার দিকে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজà§...বিস্তারিত
জিএসএসনিউজ ডেস্ক : : রায়হান মিয়া,(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১৩ বছর বয়সী এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযà§...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আবদুস সবুর খান টঙ্গী থেকে ঃ টঙ্গীতে ২৩ শে সেপ্টেম্বর রোজ বুধবার সকালে টঙ্গী পূর্ব থানার যুবদলের উদ...বিস্তারিত
টঙ্গী প্রতিনিধি : আব্দুস সবুর খান টঙ্গী থেকে: টঙ্গী মধুমিতা রোডস্থ মেগা সিটিতে মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 gssnews 24 | Developed By Muktodhara Technology Limited