চট্টগ্রাম   বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬  

শিরোনাম

টঙ্গীতে আল-হেলাল স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

টঙ্গীতে আল-হেলাল স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

টঙ্গী প্রতিনিধি    |    ০৬:২৮ পিএম, ২০২২-১২-২৯

টঙ্গীতে আল-হেলাল স্কুলের বার্ষিক ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

আমরা জ্ঞানী মানুষ চাই কিন্তু চরিত্রহীন জ্ঞানী চাইনা- অ্যাড. আজমত উল্লা খান

আব্দুস সবুর খান, টঙ্গীঃ টঙ্গীর আল-হেলাল স্কুলে গতকাল বৃহস্পতিবার হাই স্কুল শাখার বার্ষিক ফলাফল ঘোষণা পুরস্কার বিতরণ ও মেধাবী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও টঙ্গী পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট মোঃ আজমত উল্লাহ খান। স্কুলের প্রধান শিক্ষক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের ৫৪ নং ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দীন মোল্লা, টঙ্গী থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কে. এম. নাসির উদ্দীন, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক জালাল মাহমুদ, সদস্য সচিব হারুন অর রশিদ, টঙ্গী সেন্ট্রাল স্কুলের প্রতিষ্ঠাতা সরকার নজরুল ইসলাম বিপ্লব, টঙ্গী কমার্স কলেজের প্রতিষ্ঠাতা সরকার জাহিদুল ইসলাম টিপু, অ্যাডভোকেট আজিম হায়দার আদিম প্রমুখ। 
প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আজমত উল্লা খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত আমাদের প্রিয় দেশটি সুন্দরভাবে পরিচালনার জন্য মেধাবী নাগরিক প্রয়োজন। তবে চরিত্র ও নৈতিকতাবিহীন মানুষ মেধাবী হলেও তারা দেশের কল্যাণে আসেনা। তাই আমরা জ্ঞানী মানুষ চাই কিন্তু চরিত্রহীন জ্ঞানী চাইনা। আল-হেলাল স্কুল দেশকে নৈতিকতাসম্পন্ন যোগ্য নাগরিক উপহার দিচ্ছে বলে আমরা বিশ্বাস করি।
স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ হেলাল উদ্দিন ও ইহসান আরা শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক মোঃ মোজাম্মেল হক পাটোয়ারী, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আমিরুল আহসান হেলাল, বিশিষ্ট শিক্ষানুরাগী খোরশেদ আলম পাটোয়ারী, হাবিবুর রহমান হবি প্রমুখ। পুরস্কার বিতরণী শেষে বিকেলে স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
 
রিটেলেড নিউজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে মুখে টেপ মারা অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার

জিএসএসনিউজ ডেস্ক : : ঢাকা মেডিকেল প্রতিনিধি: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ মারা অবস্থায় যে ব্যক্তির মরদে...বিস্তারিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জিএসএসনিউজ ডেস্ক : : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃ জামালপুরের ইসলামপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি’র) ৪৮তম প্রত...বিস্তারিত

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

​বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামপুরে হাফিজ পাঠাগারের চারা বিতরণ

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ...বিস্তারিত

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

জামালপুরে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলেসহ ৩ জনের করুণ মৃত্যু ​

টঙ্গী প্রতিনিধি : রোকনুজ্জামান সবুজ জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলায় পৃথক বিদ্যুৎস্পৃষ্টের ঘট...বিস্তারিত

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

দেওয়ানগঞ্জে পুকুরের কচুরিপানার নিচ থেকে ৮৮ বোতল ভারতীয় মদ উদ্ধার আটক-১

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ,জামালপুরঃজামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশের ঝটিকা অভিযানে ৮৮ বোতল ভারতীয় মদসহ আ...বিস্তারিত

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জামালপুরে রাজীব বাসের রোড পারমিট বাতিলের দাবিতে মানববন্ধন ও মিছিল

জিএসএসনিউজ ডেস্ক : : ​রোকনুজ্জামান সবুজ, জামালপুরঃ জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে রাজীব বাসের রোড পারমিট বাতিল ...বিস্তারিত

সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত

সর্বশেষ খবর