চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬  

শিরোনাম

জামালপুরের ভোট বিক্রয়করে বিপাকে পড়েছেন ভোটাররা, টাকা তুলতে মাঠে রয়েছেন পরাজিত প্রার্থীরা

জামালপুরের ভোট বিক্রয়করে বিপাকে পড়েছেন ভোটাররা, টাকা তুলতে মাঠে রয়েছেন পরাজিত প্রার্থীরা

জিএসএসনিউজ ডেস্ক :    |    ০২:৩৪ পিএম, ২০২২-১০-২১

জামালপুরের ভোট বিক্রয়করে বিপাকে পড়েছেন ভোটাররা, টাকা তুলতে মাঠে রয়েছেন পরাজিত প্রার্থীরা

রোকনুজ্জামান সবুজ, জামালপুর : জামালপুর জেলা পরিষদ নির্বাচনে প্রতি ভোট চড়া দামে একাধিক প্রার্থীর নিকট বিক্রি করে বিপাকে পড়েছেন ভোটাররা। 
নির্বাচন শেষে সেই টাকা আদায় করতে মাঠে নেমেছেন পরাজিত প্রার্থীরা। চলছে দফায় দফায় আলোচনা সমালোচনা। সোশ্যাল মিডিয়াই তোলপাড় ,ক্ষুব্ধ সুধিমহলের লোকজন।
জানা যায়,জেলার সাতটি উপজেলায় ৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২১ জন ও ২টি সংরক্ষিত সদস্য পদে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।  ৯শ'৯৮ জন ভোটারের মধ্যে ৭শ'৩৩জন ভোটার তাদের ভোট প্রয়োগের সুযোগ পায়। ভোট দিতে টাকার অংক ও কম তুলেনি ভোটাররা। প্রতি ভোটে একাধিক প্রার্থীর নিকট থেকে টাকা হাতিয়ে নিয়েছেন ৩০ থেকে ৫০ হাজার করে।  জেলার ইসলামপুর উপজেলার এক ভোট একাধিক প্রার্থীর নিকট চড়াও মৃল্য বিক্রয় করেন। এবং পরাজিত প্রার্থীরা  টাকা আদায় করতে মাঠে নেমেছেন। বকশিগঞ্জ,দেওয়ানগঞ্জ  উপজেলা ভোটারা ও থেমে নেই এ কাজে।
এ নিয়ে সোশ্যাল মিডিয়াই চলছে নানা মন্তব্য।
বৃহস্পতিবার (২০অক্টোবর) সকালে চরপুটিমারী ও চরগোয়ালিনী ইউনিয়নের ভোটারদের নিকট টাকা ফেরৎ নিতে যায় পরাজিত প্রার্থী আব্দুর রাজ্জাক সর্দার।image
ওই ইউনিয়ন পরিষদের ১১ জন সদস্যদের নিয়ে আলাদা একটি কক্ষে বৈঠক করতে দেখা যায় তাকে।  

রাজ্জাক সর্দার সাথে কথা হলে তিনি বলেন,আমার নিকট থেকে এই দুই ইউনিয়নের ২২ জন ভোটার টাকা নিয়েছে। তাদের বুথে আমি ভোট পেয়েছি ১২টি। বাকি ভোট গেলো কোথায়!অবশ্যই তারা অন্যজনকে ভোট দিয়েছে।
এত বেইমানি মানুষ কেমনে করে। টাকা বিষয় না,এদের মুখোশ উম্মোচন করার জন্যই আমি মাঠে নেমেছি।
রাজ্জাক সর্দারের সফর সঙ্গী খোরশেদ আলম বলেন, আমাদের নিকট থেকে এই দুই ইউনিয়নে প্রতি ভোট ৫০ হাজার টাকা করে নিয়েছে,শুনলাম আরেক প্রার্থী লালমিয়া সাহেবের নিকট থেকেও প্রতি ভোটে ২০ হাজার করে টাকা নিয়েছেন তারা।
এরা ৫ জনের নিকট থেকেই কম বেশি করে টাকা নিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক  ইউনিয়ন আওয়ামী লীগের একাধিক নেতা বলেন,কিছুক্ষণ আগে জেলা পরিষদের সাবেক সদস্য পরাজিত প্রার্থী লাল মিয়া সাহেব টাকা ফেরৎ নিতে চরপুটিমারী ও চরগোয়ালিনী এসেছিলেন। ভোটারেরা এক ভোট  ৫ জনের নিকটও বিক্রি করেছেন তারা। এমন জন-প্রতিনিধিদের দিয়ে কি আশা করা যায়।
চরপুটিমারী ইউনিয়নের ভোটার দের সাথে কথা হলে তারা বলেন লালমিয়া সাহেবের টাকা আমাদের জোর করে দিয়েগেছে,আমরা নিতে চাইনি। 
সে টাকা ফেরৎ চাইছে,আমরা ইতিমধ্যেই চেয়ারম্যানের নিকট টাকা ফেরৎ দিয়েছি। আর আব্দুর রাজ্জাক সর্দারের টাকা নিয়েছি ভোটও দিয়েছি।
চরপুটিমারী ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান সুরুজ মাস্টার বলেন, জেলা পরিষদের সাবেক সদস্য পরাজিত প্রার্থী আব্দুর রাজ্জাক লাল মিয়ার নিকট থেকে উনারা ২০ হাজার টাকা করে নিয়েছে এটা আমি জানি,শুনলাম এরাই আবার  অন্য প্রার্থীর নিকট থেকেও টাকা নিয়েছে!
একই ঘটনা ঘটেছে জেলার বকশিগঞ্জ,ও দেওয়ানগঞ্জ উপজেলাতে। আলোচনা সমালোচনা চলছে সুধিমহলে, তোলপাড় থেমে নেই সোশ্যাল মিডিয়াই।

 

রিটেলেড নিউজ

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার, গ্রেফতার ১

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার, মীরসরাই সার্কেলের জোরারগঞ্জ থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০ লিটার দেশীয় তৈর...বিস্তারিত


সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

সাংগঠনিক সক্রিয়তায় এগিয়ে শেখ রায়েজুর আলম মাহফুজ:ধানের শীষে ভোট দেওয়ার আহবান

জিএসএসনিউজ ডেস্ক : : নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পরিচিত ছাত্রনেতা ও রাজনৈতিক সংগঠ...বিস্তারিত


তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

তারেক রহমান স্পোর্টিং ক্লাব প্রতিষ্ঠা করাই অপরাধ -নজরুল ইসলাম 

জিএসএসনিউজ ডেস্ক : : স্টাফ রিপোর্টার: আলহাজ্ব নজরুল ইসলাম একজন সুপরিচিত ক্রীড়া সংগঠক, ক্রীড়া ব্যক্তিত্ব ও সমাজসেবক হি...বিস্তারিত


সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

সংসদ নির্বাচন: ২৪ ঘণ্টা যেসব যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি

জিএসএসনিউজ ডেস্ক : : শরীফুল হক:  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যান চলাচলের ওপর বিধিনিষেধ আরোপ ...বিস্তারিত


রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

রাজধানীতে ব্যাটারী চালিত রিকশা আটকানোর সকল ফাঁদ গায়েব : অসহায় ডিএমপি

জিএসএসনিউজ ডেস্ক : : নিউজ  ডেস্ক: বেশ ঢাকঢোল পিটিয়ে ডিএমপি রিকশা-অটোরিকশা নিয়ন্ত্রণে ঢাকার বিভিন্ন সড়কের প্রবেশমুখে ...বিস্তারিত


শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

শুধু জনপ্রতিনিধি নয়, এই নির্বাচন দেশ পুনর্গঠনের: তারেক রহমান

জিএসএসনিউজ ডেস্ক : : জেলা প্রতিনিধি(ঠাকুরগাঁও): শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্য...বিস্তারিত



সর্বপঠিত খবর

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

পিবিসির ইতিহাসে প্রথম নারী সভাপতি রাবাব ফাতিমা

আন্তর্জাতিক ডেস্ক : : জাতিসংঘ শান্তিবিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স...বিস্তারিত


অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

অধ্যক্ষ মোহাম্মদ মোস্তফা কামাল খোশনবীশের দুরদর্শীতায় মীরপুর বাংলা স্কুল এ্যান্ড কলেজের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের সম্মাননা লাভ

জিএসএসনিউজ ডেস্ক : : আসাদুজ্জামান বাবুল : গ্রীক বীর 'আলেক্সান্ডার দ্য গ্রেট' ভারতীয় উপমহাদেশে পদার্পণ করেই এখনকার প...বিস্তারিত



সর্বশেষ খবর